Md Razib Ali
Senior Reporter
চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: টস শেষ, সরাসরি দেখুন Live
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার বহুল প্রতীক্ষিত তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিশ। অর্থাৎ, ঘরের মাঠে প্রথমে ব্যাটিংয়ে নামছে মেহেদী হাসান মিরাজের দল।
৪ বছর পর মোসাদ্দেকের প্রত্যাবর্তন
আজকের ম্যাচের সবচেয়ে বড় খবর হলো মোসাদ্দেক হোসেন সৈকতের ফেরা। দীর্ঘ ৪ বছর ওয়ানডে দলের বাইরে থাকার পর আজ আবার জাতীয় দলের জার্সিতে মাঠে নামছেন তিনি। এছাড়া স্পিন আক্রমণে রিশাদ হোসেনের পরিবর্তে তানভীর ইসলামকে বেছে নিয়েছে বাংলাদেশ। পেস ইউনিটে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের সাথে গতির ঝড় তুলতে আছেন তরুণ তুর্কি নাহিদ রানা।
অস্ট্রেলিয়া দলে অভিষেক ও পরিবর্তন
অস্ট্রেলিয়া দলে আজ ওয়ানডে অভিষেক হচ্ছে সাউথ অস্ট্রেলিয়ান অলরাউন্ডার লিয়াম স্কটের। নিয়মিত অধিনায়ক মিচল মার্শ ও ওপেনার ট্রাভিস হেড না থাকায় দলকে নেতৃত্ব দিচ্ছেন জশ ইংলিশ। কুপার কনলি আজ প্রথমবারের মতো ওয়ানডেতে ওপেনিং করবেন। এছাড়া আইপিএল শেষে দলে ফিরেছেন পেসার জেভিয়ার বার্টলেট। অজিদের বিশেষজ্ঞ স্পিনার হিসেবে একাদশে একমাত্র নাম অ্যাডাম জাম্পা।
দুই দলের চূড়ান্ত একাদশ:
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানভীর ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশ:
ম্যাট শর্ট, কুপার কনলি, জশ ইংলিশ (অধিনায়ক/উইকেটরক্ষক), মারনাস লাবুশেন, অ্যালেক্স কেরি, ক্যামেরন গ্রিন, ম্যাথিউ রেনশ, লিয়াম স্কট, জেভিয়ার বার্টলেট, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা।আবহাওয়া ও মাঠের অবস্থা
মিরপুরের আকাশ কিছুটা মেঘলা। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা থাকলেও মাঠের পরিস্থিতি বর্তমানে খেলার জন্য উপযুক্ত। অধিনায়ক মিরাজ টসের আগে জানিয়েছিলেন, গ্রিন পিচ হলেও অজিদের বিপক্ষে জয় তুলে নিতে তারা আত্মবিশ্বাসী। উল্লেখ্য, ২০১১ সালের পর এই প্রথম দুই দল দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে।
সরাসরি খেলা দেখবেন যেভাবে (Live Streaming)
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার এই হাই-ভোল্টেজ ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে:
টি স্পোর্টস
নাগরিক টিভি
অনলাইনে লাইভ দেখুন:
খুব কম এমবি খরচ করে নিরবিচ্ছিন্ন হাই-কোয়ালিটি লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট 24updatenews.com। আমরা আপনার অভিজ্ঞতাকে সহজ করতে সরাসরি ম্যাচটি দেখার বিশেষ ব্যবস্থা করেছি।
খেলার সব আপডেট পেতে আমাদের সাথেই থাকুন
শুধু ওয়ানডে সিরিজই নয়, ফুটবলসহ বিশ্বের সব ধরণের খেলার সর্বশেষ আপডেট, লাইভ স্কোর এবং খবর সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। গুগলে 24updatenews লিখে সার্চ করে আমাদের ওয়েবসাইটের 'Sports' ক্যাটাগরিতে চোখ রাখুন।
সরাসরি দেখতে এখানেক্লিককরুন।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম মালদ্বীপ লাইভ ম্যাচ: সরাসরি দেখুন Live
- পুঁজিবাজারে বড় চমক: ফ্লোরপ্রাইস মুক্ত হচ্ছে দুই জায়ান্ট কোম্পানি
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ১ম ওয়ানডে আজ; সরাসরি দেখার উপায়
- রাউন্ড ৩২ থেকে সেমিফাইনাল: ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে যারা?
- রাউন্ড ৩২ থেকে ফাইনাল: আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে যারা?
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপ ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম মালদ্বীপ লাইভ ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ ২২ ক্যারেট, ২১ ক্যারেট সোনা রুপার দাম কত
- বিশ্বকাপে নামার আগে মরক্কো ম্যাচে ব্রাজিলের একাদশ চূড়ান্ত, ফিরছেন নেইমার
- ট্যাকটিক্যাল মাস্টারক্লাস: পজিশন অদল-বদল পরীক্ষা নিরিক্ষা করলেন স্কালোনি
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: টস শেষ, সরাসরি দেখুন Live