Md Razib Ali
Senior Reporter
আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল ও মাত্রা
রাজধানী ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত ৯টা ২৯ মিনিট ২০ সেকেন্ড নাগাদ এই কম্পন অনুভূত হয়। হঠাৎ এই কম্পনে নগরবাসীর মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইএমএসসি-র তথ্য
আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) রাজধানী ঢাকায় এই ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা কত ছিল, সে বিষয়ে সংস্থাটি বিস্তারিত কোনো তথ্য জানায়নি।
ক্ষয়ক্ষতির সংবাদ
প্রাথমিকভাবে এই ভূমিকম্পে ঢাকা বা এর পার্শ্ববর্তী এলাকায় কোনো ধরনের প্রাণহানি কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার তথ্য মেলেনি।
সাম্প্রতিক ভূমিকম্পের প্রেক্ষাপট
এর আগে চলতি মাসের ১২ জুন সিলেট ও ময়মনসিংহসহ দেশের কিছু এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪ দশমিক ৫ মাত্রা। মাত্র ১০ দিনের ব্যবধানে ফের ভূমিকম্পের ফলে জনমনে কিছুটা উদ্বেগ লক্ষ্য করা গেছে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শ্রমিক অসন্তোষের জেরে সাময়িক কারখানা বন্ধ করল এপেক্স স্পিনিং
- শেয়ারবাজারের উন্নয়নে সহায়তা বাড়াতে আগ্রহী এশীয় উন্নয়ন ব্যাংক
- জেড থেকে এ ক্যাটাগরিতে ফিরল নাভানা সিএনজি লিমিটেড
- নাভানা সিএনজি লিমিটেডের ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- মিস ইউনিভার্সে সামিরা খান মাহির দিন কাটছে যেভাবে
- ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ: কবে, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- আর্জেন্টিনা বনাম কোস্টারিকা: ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- বেস্ট হোল্ডিংসের আড়াই শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা
- নাভানা সিএনজির প্রথম প্রান্তিকে মুনাফা বাড়ল ছয়শ শতাংশ
- বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট: লাইভ স্কোর ও ম্যাচের আপডেট
- ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিকে লোকসান কমেছে তের শতাংশ
- আজকের আবহাওয়ার খবর: ঘূর্ণিঝড় আকভান ও নিম্নচাপের সর্বশেষ তথ্য
- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের নতুন কোম্পানি সচিব
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচসহ টিভিতে আজকের খেলা
- সপ্তাহের ২য় কার্যদিবসে ঊর্ধ্বমুখী ধারায় শেয়ারবাজার