Md Razib Ali
Senior Reporter
ব্রাজিল বনাম নরওয়ে: লাইভ দেখার উপায় ও সময়সূচি
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর একটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে ইউরোপের শক্তিশালী দল নরওয়ের। বাংলাদেশ সময় আজ রবিবার দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই। ম্যাচের বিজয়ী দল নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট, যেখানে অপেক্ষায় থাকবে ইংল্যান্ড অথবা মেক্সিকো।
২৮ বছর পর আবার বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে
বিশ্বকাপের মঞ্চে দুই দলের শেষ দেখা হয়েছিল ১৯৯৮ সালে। সেই ম্যাচে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে যায় ব্রাজিল। শুধু তাই নয়, ইতিহাস বলছে নরওয়ের বিপক্ষে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হলেও একবারও জয় পায়নি সেলেসাওরা।
তাই শুধু কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই নয়, নরওয়ের বিপক্ষে জয়হীনতার রেকর্ড ভাঙার চ্যালেঞ্জও থাকছে কার্লো আনচেলত্তির দলের সামনে।
হালান্ড-ওডেগার্ড জুটিকে থামাতে বিশেষ পরিকল্পনা
নরওয়ের সবচেয়ে বড় শক্তি অধিনায়ক মার্টিন ওডেগার্ডের সৃজনশীল পাসিং এবং আর্লিং হালান্ডের দুর্দান্ত গোল করার ক্ষমতা। এই দুই তারকাকে ঘিরেই নিজেদের ম্যাচ পরিকল্পনা সাজিয়েছে ব্রাজিল।
মিডফিল্ডে কাসেমিরো ও ব্রুনো গুইমারায়েসের দায়িত্ব থাকবে ওডেগার্ডের সাপ্লাই লাইন বন্ধ করা। ব্রাজিল শিবিরের বিশ্বাস, ওডেগার্ডকে নিয়ন্ত্রণে রাখতে পারলে হালান্ডকে বক্সের ভেতরে কার্যকর হওয়ার সুযোগও অনেক কমে যাবে।
অন্যদিকে নরওয়ের হয়ে হালান্ড ইতোমধ্যেই বিশ্বকাপে পাঁচ গোল করেছেন। তার এই গোলসংখ্যা দলের মোট ১০ গোলের অর্ধেক।
ভিনিসিয়াসকে ঘিরেই ব্রাজিলের আক্রমণ
আনচেলত্তি এবারও ৪-৩-৩ ফরমেশনেই দল সাজাতে পারেন। আক্রমণের মূল ভরসা থাকবেন ভিনিসিয়াস জুনিয়র, যিনি চলতি বিশ্বকাপে ইতোমধ্যেই চারটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন।
ডান প্রান্তে রায়ান এবং মাঝখানে মাতেউস কুনিয়াকে নিয়ে ব্রাজিল দ্রুতগতির আক্রমণে ভরসা রাখবে। জাপানের বিপক্ষে বদলি হিসেবে নেমে ম্যাচ জেতানো এন্ড্রিক থাকলেও তাকে শুরু থেকেই নামানোর সম্ভাবনা কম।
ইনজুরিতে দুশ্চিন্তায় ব্রাজিল
জাপানের বিপক্ষে ম্যাচের পর ব্রাজিল শিবিরে ইনজুরি নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে।
লুকাস পাকেতা হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আর খেলতে পারবেন না। এছাড়া রাফিনিয়া আগেই ছিটকে গেছেন। কাসেমিরোকে নিয়েও কিছুটা শঙ্কা থাকলেও তিনি খেলতে পারবেন বলেই আশা করা হচ্ছে।
পাকেতার জায়গায় মিডফিল্ডে দানিলো সান্তোসকে দেখা যেতে পারে।
নরওয়ের আত্মবিশ্বাস তুঙ্গে
আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ আটের স্বপ্ন আরও উজ্জ্বল করেছে নরওয়ে। দলটি চলতি বিশ্বকাপে একটি ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচ জিতেছে।
মার্টিন ওডেগার্ড ও প্যাট্রিক বার্গ যথাক্রমে তিন ও দুটি অ্যাসিস্ট করে নরওয়ের আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। পাশাপাশি আলেকজান্ডার সোরলথ ও আন্তোনিও নুসাও আক্রমণে গতি যোগ করছেন।
সম্ভাব্য একাদশ
ব্রাজিল (সম্ভাব্য):
অ্যালিসন; দানিলো, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল, ডগলাস সান্তোস; ব্রুনো গুইমারায়েস, কাসেমিরো, দানিলো সান্তোস; রায়ান, মাতেউস কুনিয়া, ভিনিসিয়াস জুনিয়র।
নরওয়ে (সম্ভাব্য):
নাইল্যান্ড; পেডারসেন, আজের, হেগেম, উলফে; ওডেগার্ড, বের্গে, প্যাট্রিক বার্গ; সোরলথ, হালান্ড, নুসা।
সাম্প্রতিক ফর্ম
ব্রাজিল: সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ছয় ম্যাচে পাঁচ জয় ও একটি ড্র। বিশ্বকাপে টানা তিনটি জয় নিয়ে আত্মবিশ্বাসী সেলেসাওরা।
নরওয়ে: শেষ ছয় ম্যাচে চার জয়, একটি ড্র ও একটি হার। বিশ্বকাপে আইভরি কোস্টকে হারিয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে দলটি।
ম্যাচ প্রেডিকশন
কাগজে-কলমে ব্রাজিলকে এগিয়ে রাখা হলেও নরওয়ের সরাসরি আক্রমণ, হালান্ডের দুর্দান্ত ফর্ম এবং পাল্টা আক্রমণের সক্ষমতা ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে।
এই ম্যাচের প্রেডিকশনে চমকের ইঙ্গিত দেওয়া হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, নরওয়ে ২-১ ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পারে।
কোথায় দেখবেন ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচ?
ব্রাজিল বনাম নরওয়ের ম্যাচটি সরাসরি উপভোগ করা যাবে Sportzfy এবং Cricfy TV অ্যাপের মাধ্যমে। এছাড়া ফেসবুকে "Brazil Live Match" লিখে সার্চ করলেও লাইভ সম্প্রচারের বিভিন্ন উৎস খুঁজে পেতে পারেন সমর্থকরা।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সময়সূচি ও লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি যেভাবে দেখবেন Live
- এসএসসি রেজাল্ট ২০২৬: জানা গেল যেদিন প্রকাশিত হবে ফলাফল
- এসএসসি রেজাল্ট ২০২৬: অনলাইন ও এসএমএসে যেভাবে দেখবেন রেজাল্ট
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: নির্ধারিত ৯০ মিনিট শেষে জানুন ফলাফল
- চলছে আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: দ্বিতীয়ার্ধের খেলা শুরু সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপ: এক নজরে দেখেনিন কে কত টাকা পুরস্কার পেল
- এসএসসি রেজাল্ট ২০২৬ কিভাবে দেখবেন? জেনে নিন সহজ উপায়
- এসএসসি রেজাল্ট ২০২৬ কবে প্রকাশ হবে?
- SSC Result 2026:কিভাবে দেখবেন? জেনে নিন সহজ উপায়
- এক নজরে জেনে নিন স্পেন ও আর্জেন্টিনাসহ কে কত টাকা পেল
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: মোবাইল দিয়ে ফ্রিতে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পর আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখুন Live