Md Razib Ali
Senior Reporter
নাহিদ রানার ক্যারিয়ারসেরা ৬ উইকেট, অলআউট জিম্বাবুয়ে
হারারেতে প্রথম ওয়ানডেতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় বাংলাদেশ। দুর্দান্ত পেস বোলিংয়ে জিম্বাবুয়েকে মাত্র ১৪১ রানে গুটিয়ে দিয়েছেন টাইগার বোলাররা। ইনিংসের নায়ক নাহিদ রানা, যিনি ক্যারিয়ারসেরা বোলিং করে ৬ উইকেট শিকার করেছেন।
৩৬.৪ ওভারেই অলআউট হয়ে যায় স্বাগতিক জিম্বাবুয়ে। ফলে ম্যাচ জিততে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে মাত্র ১৪২ রান।
শুরুর দিকেই জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপে ধস নামান বাংলাদেশের বোলাররা। উদ্বোধনী জুটিতে বেন কারান ১৮ ও ব্রায়ান বেনেট ১৭ রান করলেও এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা।
অধিনায়ক ক্রেইগ আরভিন কোনো রান না করেই ফেরেন। দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার সিকান্দার রাজাও মাত্র ১ রান করে আউট হন। ইনোসেন্ট কাইয়া ২৬ রান করলেও বড় ইনিংস খেলতে পারেননি। ওয়েসলি মাধেভেরে (০), ক্লাইভ মাদান্দে (২) ও ব্র্যাড ইভান্স (৩) ব্যর্থ হওয়ায় মাত্র ১৯.৫ ওভারেই ৮ উইকেটে ৭০ রানে নেমে আসে জিম্বাবুয়ে।
এরপর নবম উইকেটে কিছুটা প্রতিরোধ গড়েন নিউম্যান নিয়ামহুরি ও রিচার্ড এনগারাভা। নিয়ামহুরি ৫১ বলে ৩৩ এবং এনগারাভা ৪১ বলে ২৭ রান করে দলকে ১৪১ রানে নিয়ে যান। শেষ ব্যাটার হিসেবে নিয়ামহুরি আউট হলে ৩৬.৪ ওভারে শেষ হয় জিম্বাবুয়ের ইনিংস। ব্লেসিং মুজারাবানি ৪ রানে অপরাজিত ছিলেন।
বাংলাদেশের হয়ে বল হাতে অসাধারণ ছিলেন নাহিদ রানা। ১০ ওভারে মাত্র ২১ রান খরচায় ৬টি উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং ধসের মূল নায়ক হন তিনি। তার নিয়ন্ত্রিত ও গতিময় বোলিংয়ের সামনে কোনো প্রতিরোধ গড়তে পারেনি স্বাগতিকদের ব্যাটাররা।
তাসকিন আহমেদও দারুণ সঙ্গ দেন। তিনি ৭ ওভারে ৩২ রান দিয়ে নেন ২ উইকেট। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৫.৪ ওভারে ২২ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। মুস্তাফিজুর রহমান ৬ ওভারে মাত্র ১৯ রান দিলেও উইকেটের দেখা পাননি।
মাত্র ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নামবে বাংলাদেশ। বর্তমান ম্যাচ পরিস্থিতিতে টাইগাররাই স্পষ্ট ফেভারিট। শুরুতেই যদি ওপেনাররা ভালো ভিত্তি গড়ে দিতে পারেন, তবে সহজ জয় দিয়েই সিরিজে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে মেহেদী হাসান মিরাজের দলের সামনে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশে ব্যক্তিগত হেলিকপ্টার কিনতে কী লাগে, খরচই বা কত
- ৫ পরিচালককে ১০০ কোটি টাকা জরিমানা, জানুন কারণ
- কারখানা বন্ধ, লোকসানে ডুবছে কোম্পানি—তবু শেয়ারদর বাড়ল হু হু করে
- স্বর্ণের দামে বড় লাফ, আজকের নতুন দর জেনে নিন
- একাদশে ভর্তির আগে জেনে নিন নতুন নিয়ম, এবার যা থাকছে না
- ৪ আর্থিক প্রতিষ্ঠানের টাকা ফেরতের বড় ঘোষণা, ১০ লাখে মিলবে পুরো অর্থ
- ব্যাংকঋণের পর এবার পুঁজিবাজারে সিটি গ্রুপ, ঝুঁকি কতটা?
- আর মাত্র ১০ বছর! এলন মাস্ক বলছেন, টাকা ছাড়াই চলবে পৃথিবী
- আবেদন নাকচ, তবুও রিফাইনারি বানাচ্ছে সুপার পেট্রোকেমিক্যাল!
- আজকের স্বর্ণ ও রুপার নতুন দর জেনে নিন
- ডিম খাওয়ার আগে ৫টি বিষয় দেখে নিন, বিপদ এড়াতে কাজে দেবে
- একাদশে ভর্তিতে বড় খবর, ৯৩% আসন সবার জন্য—জানুন কোটা কত
- ‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
- মোদী-ট্রাম্প বৈঠকের অজানা ঘটনা ফাঁস করলেন মার্কিন রাষ্ট্রদূত