২৫০ পদে সহকারী জজ নিয়োগ, বিজেএস পরীক্ষার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ
দেশের বিচার বিভাগে বড় নিয়োগের সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয় সম্প্রতি ১৯তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা, ২০২৬-এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পরীক্ষার মাধ্যমে সহকারী জজ (সিভিল জজ) পদে মোট ২৫০ জনকে নিয়োগ দেওয়া হবে, যা জুডিসিয়াল সার্ভিসে প্রবেশের প্রাথমিক ধাপ হিসেবে বিবেচিত।
কমিশন সূত্রে জানা গেছে, প্রয়োজন অনুযায়ী পদসংখ্যা কমতে বা বাড়তে পারে। নির্বাচিত প্রার্থীরা জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেল ২০১৬ অনুযায়ী মাসিক ৩০,৯৩৫ থেকে ৬৪,৪৩০ টাকা বেতন পাবেন, সঙ্গে থাকবে সরকারি নিয়ম অনুসারে অন্যান্য আনুষঙ্গিক সুবিধা।
আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা আইন স্নাতক ডিগ্রি থাকতে হবে। বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ৩ বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন, তবে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকা আবশ্যক। এমনকি আইন বিভাগের শেষ বর্ষের পরীক্ষার্থীরাও নির্দিষ্ট শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন।
বয়সের হিসাব করা হবে ১ জুলাই ২০২৬ তারিখ ভিত্তিতে, এবং সেই দিনে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে থাকতে হবে (এসএসসি বা সমমানের সনদ অনুযায়ী)।
নিয়োগ প্রক্রিয়া তিনটি ধাপে সম্পন্ন হবে। প্রথমে ১০০ নম্বরের এমসিকিউ ভিত্তিক প্রাথমিক পরীক্ষা হবে, যেখানে পাস নম্বর ৫০ এবং প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর। এই ধাপ অক্টোবর ২০২৬-এর প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। এরপর অনুষ্ঠিত হবে ১০০০ নম্বরের লিখিত পরীক্ষা, যেখানে গড়ে ৫০ শতাংশ নম্বর পেতে হবে পাস করতে। সবশেষে থাকবে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা, এখানেও পাস নম্বর ৫০। প্রাথমিক, লিখিত ও মৌখিক — তিনটি ধাপই অনুষ্ঠিত হবে ঢাকা মহানগরে।
আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের জুডিসিয়াল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট 'BJSC Form I' পূরণ করতে হবে। অনলাইন আবেদন শুরু হবে ৬ আগস্ট ২০২৬ দুপুর ১২টা থেকে এবং চলবে ৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ১২০০ টাকা, যা টেলিটকের মাধ্যমে ৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জমা দিতে হবে।
সাব্বির/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ