সূর্যবংশীর ঝড়ে রানের পাহাড় গড়ল ভারত
জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিল ভারত। আজকের তৃতীয় ম্যাচটি তাই জিম্বাবুয়ের জন্য দাঁড়িয়েছিল ধবলধোলাই এড়ানোর লড়াই হিসেবে। তবে হারারে স্পোর্টস ক্লাবে টস হেরে ব্যাটিংয়ে নেমে বৈভব সূর্যবংশীর তাণ্ডবে বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে সফরকারীরা।
নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৯২ রান। এই বিশাল স্কোরের মূল কারিগর সূর্যবংশী, যিনি মাত্র ৪৯ বলে ৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে খেলেন ৮১ রানের বিধ্বংসী ইনিংস। ইনিংসের একেবারে শেষ দিকে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৪ বলে দুই চার ও এক ছক্কায় অপরাজিত ২৫ রান যোগ করেন রিংকু সিং, যা শেষ মুহূর্তে দলের রানের গতি আরও বাড়িয়ে দেয়। অধিনায়ক শ্রেয়স আইয়ারের ব্যাট থেকে আসে ১৮ বলে ২৭ রান, আর ইশান কিষান করেন ২৬ বলে ২৯ রান।
ইনিংসের শুরুটা অবশ্য মসৃণ ছিল না ভারতের জন্য। দ্বিতীয় ওভারেই ফিরে যান ওপেনার অভিষেক শর্মা। এরপর তিন নম্বরে নেমে সূর্যবংশীর সঙ্গে জুটি বাঁধেন ইশান কিষান, আর এই জুটিতেই আসে ৫০ বলে ৭৫ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ, যা ইনিংসকে শক্ত ভিত্তি দেয়।
দলীয় ৯৫ রানের মাথায় দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন ইশান, তার আগে ২৪ বলে চারটি বাউন্ডারিতে করেন ২৯ রান। এদিকে সূর্যবংশী নিজের ইনিংস এগিয়ে নিয়ে যান দুর্দান্ত গতিতে — ৩১ বলে ৬টি চার ও দুটি ছক্কার মাধ্যমে পূর্ণ করেন হাফ সেঞ্চুরি। যদিও একের পর এক বাউন্ডারি হাঁকানোর চেষ্টায় শেষ পর্যন্ত ক্যাচ তুলে দিয়ে ফিরতে হয় তাকে।
১৯২ রানের এই বিশাল সংগ্রহ তাড়া করে হোয়াইটওয়াশ এড়াতে হলে জিম্বাবুয়েকে করতে হবে ১২০ বলে ১৯৩ রান — যা স্বাগতিকদের জন্য নিঃসন্দেহে বড় এক চ্যালেঞ্জ।
সাব্বির/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ