বড় ধাক্কা সান্তোসে! নিষিদ্ধ হলেন নেইমার
ব্রাজিলিয়ান সিরি ‘এ’ লিগে (ব্রাসিলেইরাও) সান্তোসের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। মৌসুমের তৃতীয় হলুদ কার্ড পাওয়ায় লিগের নিয়ম অনুযায়ী এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন তিনি।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোডটকম জানিয়েছে, গত শনিবার (২৫ জুলাই) শাপেকোয়েন্সের বিপক্ষে ব্রাসিলেইরাওর ২০তম রাউন্ডের ম্যাচে হলুদ কার্ড দেখেন নেইমার। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৩০তম মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডার ব্রুনো তুবারাওয়ের ফাউলের শিকার হওয়ার পর রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানান তিনি। এ সময় দুই প্রতিপক্ষ খেলোয়াড়কে ধাক্কা দেওয়ায় ম্যাচের রেফারি ফার্নান্দো আন্তোনিও মেন্দেস দে সালেস নাসিমেন্তো ফিলহো তাকে হলুদ কার্ড দেখান।
চলতি মৌসুমে এটি ছিল নেইমারের তৃতীয় হলুদ কার্ড। ফলে ব্রাজিলিয়ান লিগের নিয়ম অনুযায়ী আগামী ম্যাচে তাকে এক ম্যাচের জন্য মাঠের বাইরে থাকতে হবে।
এর ফলে আগামী ৯ আগস্ট ভিলা বেলমিরো স্টেডিয়ামে অ্যাথলেটিকো-পিআরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারকে ছাড়াই মাঠে নামবে সান্তোস। শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে এই ম্যাচে তার অনুপস্থিতি দলটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
বিশ্বকাপ শেষে এটিই ছিল সান্তোসের জার্সিতে নেইমারের প্রথম লিগ ম্যাচ। ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর কয়েক দিনের বিশ্রাম নিয়ে তিনি ১৭ জুলাই অনুশীলনে ফেরেন এবং এরপর আবারও ক্লাবের হয়ে মাঠে নামেন।
তবে লিগে নিষিদ্ধ হলেও মহাদেশীয় প্রতিযোগিতায় নেইমারের অংশগ্রহণে কোনো বাধা নেই। কোপা সুদামেরিকানার শেষ ষোলোর প্লে-অফের দ্বিতীয় লেগে মঙ্গলবার নিজেদের মাঠে ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে আতিথ্য দেবে সান্তোস। প্রথম লেগে ৪-১ গোলের বড় জয় পাওয়ায় শেষ ষোলো নিশ্চিত করার পথে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাবটি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইর ফিক্স সার্টিফিকেশন পেল ৫ ব্রোকারেজ হাউজ
- গ্রামীণ ওয়ানের ডিভিডেন্ড ঘোষণা
- সানলাইফ কিনে গ্রিন ডেল্টার বড় লোকসান? সামনে এলো আর্থিক অনিয়মের অভিযোগ
- একাদশে কবে ও কিভাবে ভর্তি, জানা গেল সর্বশেষ তথ্য
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১২ আগস্ট ২০২৬)
- ১৩ আগস্ট জেনে নিন আজকের স্বর্ণেরদাম
- এক টান সিগারেটেই মস্তিষ্কে শুরু হয় যে পরিবর্তন
- সরকারি-বেসরকারি চাকরিজীবীদের জন্য ৪ দিনের ছুটির সুযোগ
- ডোনাল্ড ট্রাম্পের ঘুম ভাঙাতে নিয়োগ দেওয়া হলো নারী
- ফুটবল থেকে অনির্দিষ্টকালের বিরতিতে লিওনেল মেসি
- শিশুর একগুঁয়েমিতে বদলে গেল শতাধিক যাত্রীর যাত্রাসূচি
- বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব, দেখা যাবে যেসব দেশে
- সকালে নিয়ম করে ডিম খেলে যে ৩ পরিবর্তন হতে পারে
- ৪০ কোটি টাকা লোকসান থেকে ঘুরে দাঁড়াচ্ছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬)