আদালতের নির্দেশ না মানায় ইউএনওর কাছে ব্যাখ্যা চাইলেন বিচারক
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের একটি মামলায় আদালতের রায় বাস্তবায়ন না করায় নওগাঁর মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফের কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছেন আদালত।
একই সঙ্গে আদালত অবমাননার দায়ে কেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ১০ আগস্টের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. মোনাদিন হক গত ২৩ জুলাই এ আদেশ দেন। পরে ২৭ জুলাই আদেশে স্বাক্ষর করা হয়।
আদালত সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলার দোহালী গ্রামের বুলবুলি চৌধুরী একই গ্রামের মিন্টু কুমার মণ্ডলের বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৯ ধারায় মামলা করেন। অভিযোগে বলা হয়, ২০২৩ সালের অক্টোবরে মিন্টুর কাছ থেকে জমি কেনার পর নামজারি ও খাজনা পরিশোধ করলেও তিনি জমির দখল বুঝিয়ে দেননি।
মামলার শুনানি শেষে গত ২৩ মে আদালত মিন্টু কুমার মণ্ডলকে ছয় মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ১৫ কার্যদিবসের মধ্যে ০.০২২৫ একর জমির দখল বাদীকে বুঝিয়ে দিতে মহাদেবপুর ইউএনওকে নির্দেশ দেওয়া হয়।
আদালতের আদেশ ৭ জুন ইউএনও কার্যালয়ে পৌঁছালেও দেড় মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন হয়নি। পরে বাদী বুলবুলি চৌধুরী আদালতে অভিযোগ করেন, একাধিকবার অনুরোধ করার পরও তিনি জমির দখল পাননি।
বিচারক আদেশে উল্লেখ করেন, নির্ধারিত সময়ের মধ্যে আদালতের নির্দেশ বাস্তবায়ন করে আদালতকে অবহিত করার কথা থাকলেও তা করা হয়নি, যা আদালত অবমাননার শামিল হতে পারে। এ কারণে ইউএনওকে ১০ আগস্টের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে মহাদেবপুর ইউএনও মানজুরা মুশাররফ বলেন, এটি কারণ দর্শানোর (শোকজ) নোটিশ নয়; আদালত ব্যাখ্যা চেয়েছেন। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যেই আদালতে লিখিত ব্যাখ্যা জমা দেওয়া হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এস আলমের দখলে থাকা ব্যাংক নিয়ে এলো নতুন সিদ্ধান্ত
- SSC Result 2026: ফল প্রকাশের তারিখ ও দেখার নিয়ম জানুন
- শেয়ার বিজকে লিগ্যাল নোটিশ পাঠাল রবি, শুরু নতুন বিতর্ক
- বাবর আজমের দলে ফেরা নিয়ে নতুন সমীকরণ
- ডিএসইতে বন্ধ কোম্পানির সংখ্যা ৩৫, সবচেয়ে পুরোনোটি ২৪ বছর ধরে নিষ্ক্রিয়
- Snapdragon 8 Gen 3 ফোনে নতুন চমক, Redmi K80 নিয়ে আপডেট
- সাকিবের বাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ
- জেনে নিন আজকের সোনা ও রুপার সর্বশেষ দাম
- ১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় পরিবর্তন
- SSC Result 2026: যে ৩ উপায়ে জানা যাবে ফল
- তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- আগে দেখে নিন, আজকের সোনার নতুন দাম
- রবির বড় সাফল্য! আয় কম বাড়লেও রেকর্ড মুনাফা ও গ্রাহক বৃদ্ধি
- টিভিতে আজকের খেলা (৭ আগস্ট)
- সৌদিতে বাংলাদেশিদের আকামা নবায়নে বদলে গেল নিয়ম