SSC Result 2026 প্রকাশে ২১ দিনের বিলম্ব, অবশেষে জানা গেল আসল কারণ
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রথমে ২০ জুলাই প্রকাশের কথা জানানো হয়েছিল। পরে জানানো হয়, ২৮ জুলাইয়ের পর যেকোনো দিন ফল প্রকাশ করা হতে পারে। তবে শেষ পর্যন্ত সেই সময়সূচিও বাস্তবায়ন হয়নি। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ১০ আগস্ট ফল প্রকাশ করা হবে।
বারবার ফল প্রকাশের তারিখ পরিবর্তনের কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে নানা ধরনের গুঞ্জন ও জল্পনা ছড়িয়ে পড়েছে।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের দাবি, ফল প্রকাশে বিলম্বের পেছনে মূল কারণ হলো টানা বৃষ্টি, বন্যা পরিস্থিতি এবং একই সময়ে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতিজনিত প্রশাসনিক চাপ। এসব কারণে ফল প্রস্তুতের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হয়নি।
এর আগে ১৮ জুলাই আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছিল, নির্ধারিত সময়ে ফল প্রকাশ সম্ভব হচ্ছে না, কারণ তখনও ফলাফল প্রস্তুতের কাজ সম্পন্ন হয়নি।
SSC পাসের পর একাদশে ভর্তির নিয়ম ও তারিখ ২০২৬
সংশ্লিষ্ট কয়েকজন পরীক্ষক ও শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তির ধারণা, এবার এসএসসির ফল আগের বছরের তুলনায় কিছুটা দুর্বল হতে পারে। তাদের মতে, বিশেষ করে গণিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে ফেলের হার বাড়তে পারে।
তবে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এ ধরনের দাবি সমর্থন করা হয়নি।আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বলেন,"ফলাফল টেম্পারিং বা ঘষামাজার কোনো সুযোগ নেই। এ ধরনের খবর সম্পূর্ণ বানোয়াট।"
তিনি আরও বলেন, কয়েকজন পরীক্ষকের ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে সারাদেশের ফলাফল সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। কোনো কেন্দ্রে বা প্রতিষ্ঠানে ফেলের হার বেশি হতে পারে, আবার অন্য কোথাও পাসের হার বেশি হতে পারে।
SSC-র পর কি নিয়ে পড়ব? বিজ্ঞান নাকি মানবিক
দেশের বিভিন্ন জেলার কয়েকজন পরীক্ষক জানিয়েছেন, তাদের মূল্যায়ন করা খাতায় গণিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়নসহ কিছু বিষয়ে তুলনামূলক বেশি সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এমনকি ইসলাম শিক্ষা ও জীববিজ্ঞানের মতো বিষয়েও ফেলের সংখ্যা আগের তুলনায় বেশি বলে তারা দাবি করেছেন।
তবে এসব অভিজ্ঞতা সীমিত সংখ্যক খাতা মূল্যায়নের ওপর ভিত্তি করে। তাই এগুলোকে সারাদেশের সামগ্রিক ফলাফলের প্রতিফলন হিসেবে দেখা যাবে না।
মার্কশীটসহ এসএসসি রেজাল্ট ২০২৬ দেখবেন যেভাবে
সামাজিক যোগাযোগমাধ্যমে ফলাফল খারাপ হওয়ায় প্রকাশে বিলম্ব হচ্ছে কিংবা পাসের হার বাড়াতে ফল পরিবর্তন করা হচ্ছে—এমন নানা দাবি ছড়িয়ে পড়েছে।
এসব দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। বোর্ডের সভাপতি প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এসব তথ্যের কোনো সত্যতা নেই।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাত্র দুই দিন শেয়ার কিনলেই শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- ২১ ব্যাংকের মূলধন ঘাটতি, সবচেয়ে নাজুক অবস্থায় যে ব্যাংক
- শেয়ার বাজারের পতন থামাতে অবকাঠামো সংস্কারের তাগিদ, সিসিপি নিয়ে প্রশ্ন
- সালমান এফ রহমান মুক্ত হচ্ছে শেয়ারবাজার!
- দরপতন থামছে না, শীর্ষ ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
- কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর উৎপাদনে ফিরল এক কোম্পানি
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি ও প্রতিপক্ষ
- বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া: গোল বন্যায় শেষ হলো ম্যাচ
- বিক্রির চাপে ডিএসই, কমেছে প্রধান তিন সূচক
- দুর্গাপূজার সরকারি ছুটি ২০২৬: কবে থেকে, কত দিন জানুন এক নজরে
- পে-স্কেলের গেজেট কবে প্রকাশ, জানা গেল দিন তারিখ
- আবারও বাড়লো তেলের দাম, জানুন নতুন মুল্য তালিকা
- এআই ঘিরে নতুন শঙ্কা, বিশ্ববাজারে প্রযুক্তি ও চিপ শেয়ারে বড় ধাক্কা
- নিয়মিত ভেজানো ছোলা খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা খাবেন
- প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করলো আমরা টেকনোলজিস