বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই ও বিএসইসি
পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অননুমোদিত উৎসের ওপর নির্ভর না করার জন্য বিনিয়োগকারীদের সতর্ক করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (৪ আগস্ট) ডিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পুঁজিবাজারে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে স্টক ডিলার, স্টক ব্রোকার এবং অনুমোদিত প্রতিনিধিদের বিদ্যমান আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।
ডিএসই জানিয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার অ্যান্ড অথরাইজড রিপ্রেজেন্টেটিভ) রুলস, ২০০০-এর দ্বিতীয় তফসিলে উল্লেখিত আচরণবিধি অনুযায়ী সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সংস্থাটি আরও জানিয়েছে, ডিএসইর নাম ব্যবহার করে কেউ যদি গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ায়, তাহলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কপিরাইট আইন, ২০০০ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ১৭ ধারা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হতে পারে।
ডিএসই স্পষ্ট করে জানিয়েছে, তারা কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে বাজারসংক্রান্ত তথ্য প্রকাশ করে না। তাই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, লিংকডইনসহ অননুমোদিত কোনো প্ল্যাটফর্মের তথ্যের ভিত্তিতে বিনিয়োগের সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে বিএসইসি জানিয়েছে, পুঁজিবাজারে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের বাজার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান, তথ্য ও অভিজ্ঞতা অর্জন করা প্রয়োজন। বিনিয়োগ থেকে লাভ বা ক্ষতির দায় বিনিয়োগকারীর নিজের, তাই যথাযথ বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া জরুরি।
বিএসইসি আরও বলেছে, শেয়ার কেনাবেচার ক্ষেত্রে গুজবের ওপর নির্ভর করলে আর্থিক ক্ষতির ঝুঁকি তৈরি হয়। একই সঙ্গে গুজব ছড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ।
নিয়ন্ত্রক সংস্থাগুলো বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছে, কোম্পানির মৌলিক তথ্য, আর্থিক প্রতিবেদন এবং অনুমোদিত সূত্র যাচাই করে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এস আলমের দখলে থাকা ব্যাংক নিয়ে এলো নতুন সিদ্ধান্ত
- SSC Result 2026: ফল প্রকাশের তারিখ ও দেখার নিয়ম জানুন
- শেয়ার বিজকে লিগ্যাল নোটিশ পাঠাল রবি, শুরু নতুন বিতর্ক
- বাবর আজমের দলে ফেরা নিয়ে নতুন সমীকরণ
- ডিএসইতে বন্ধ কোম্পানির সংখ্যা ৩৫, সবচেয়ে পুরোনোটি ২৪ বছর ধরে নিষ্ক্রিয়
- Snapdragon 8 Gen 3 ফোনে নতুন চমক, Redmi K80 নিয়ে আপডেট
- সাকিবের বাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ
- জেনে নিন আজকের সোনা ও রুপার সর্বশেষ দাম
- ১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় পরিবর্তন
- SSC Result 2026: যে ৩ উপায়ে জানা যাবে ফল
- তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- আগে দেখে নিন, আজকের সোনার নতুন দাম
- রবির বড় সাফল্য! আয় কম বাড়লেও রেকর্ড মুনাফা ও গ্রাহক বৃদ্ধি
- টিভিতে আজকের খেলা (৭ আগস্ট)
- সৌদিতে বাংলাদেশিদের আকামা নবায়নে বদলে গেল নিয়ম