আগামীকালই স্পষ্ট হবে এসএসসি ফল প্রকাশের তারিখ
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ এবং ফল দেখার পদ্ধতি চূড়ান্ত করতে আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) বৈঠকে বসছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সভার সিদ্ধান্তের পরই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের তারিখ ও ফল জানার পদ্ধতি ঘোষণা করা হবে।
বুধবার (৫ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফল প্রকাশের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত সভা শেষে জানানো হবে। তবে ফল দেখার পদ্ধতিতে বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আগের নিয়মেই শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।
এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, বৃহস্পতিবার দুটি পৃথক সভা অনুষ্ঠিত হবে। একটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এবং অন্যটি ঢাকা শিক্ষা বোর্ডে।
তিনি জানান, ঢাকা শিক্ষা বোর্ডের সভায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি, ফল প্রকাশ-সংক্রান্ত আনুষ্ঠানিকতা এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬-এর প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন নিয়ে আলোচনা হবে।
এর আগে জারি করা এক নোটিশে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সদস্যদের সভায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
নোটিশ অনুযায়ী, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ৫৭৪তম সভা আগামী ৬ আগস্ট সকাল ১১টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
সভায় আলোচ্যসূচির মধ্যে রয়েছে—
- ৫৭৩তম সভার কার্যবিবরণী অনুমোদন
- এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফল প্রকাশ-সংক্রান্ত বিষয়
- জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬-এর প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন
- অন্যান্য প্রয়োজনীয় বিষয়
সভা শেষে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ, আনুষ্ঠানিক প্রক্রিয়া এবং ফল দেখার নির্দেশনা জানানো হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- গ্রামীণ ওয়ানের ডিভিডেন্ড ঘোষণা
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬)
- ১৩ আগস্ট জেনে নিন আজকের স্বর্ণেরদাম
- পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- সরকারি-বেসরকারি চাকরিজীবীদের জন্য ৪ দিনের ছুটির সুযোগ
- ডোনাল্ড ট্রাম্পের ঘুম ভাঙাতে নিয়োগ দেওয়া হলো নারী
- শিশুর একগুঁয়েমিতে বদলে গেল শতাধিক যাত্রীর যাত্রাসূচি
- ৪০ কোটি টাকা লোকসান থেকে ঘুরে দাঁড়াচ্ছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক
- মন্ত্রিপরিষদে যুক্ত হচ্ছে নতুন ৪ নাম, আলোচনায় যারা
- আত্মগোপনের পুরো গল্প জানালেন জাহাঙ্গীর কবির নানক
- একে একে ৩ জনকে খুন, আটকের পর পুলিশকে যা জানালেন বাবুল