SSC Result 2026 কাল, ওয়েবসাইট ও এসএমএসে দেখার নিয়ম
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। ওই দিন দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও মুঠোফোনের এসএমএসের মাধ্যমে একযোগে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
শনিবার (৮ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান।
তিনি জানান, ফল প্রকাশের পর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। পাশাপাশি দেশের যেকোনো প্রান্ত থেকে দুটি অভিন্ন ওয়েবসাইট—eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd—থেকেও ফল দেখা যাবে।
এসএমএসে ফল জানার পদ্ধতি
ওয়েবসাইটের পাশাপাশি যেকোনো মোবাইল অপারেটরের নম্বর থেকে এসএমএস পাঠিয়েও এসএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে।
সাধারণ শিক্ষা বোর্ড
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখতে হবে। এরপর স্পেস দিয়ে রোল নম্বর ও পরীক্ষার বছর 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ:SSC DHA 123456 2026
মাদরাসা শিক্ষা বোর্ড
দাখিল পরীক্ষার ফল জানতে লিখতে হবে:
SSC MAD 123456 2026
এরপর ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
কারিগরি শিক্ষা বোর্ড
এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফল জানতে লিখতে হবে:
SSC TEC 123456 2026
এরপর ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
এসএমএস পাঠানোর পর ফিরতি বার্তায় পরীক্ষার্থীর ফলাফল জানিয়ে দেওয়া হবে।
প্রায় তিন সপ্তাহ দেরিতে ফল
সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সে হিসাবে গত ২০ জুলাই ফল প্রকাশের কথা থাকলেও এবার নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর ফল প্রকাশ করা হচ্ছে।
এবার পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন।
এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী অংশ নেয়।