SSC Result প্রকাশ ১০টায়, নতুন এসএমএস নম্বরসহ জানুন যেভাবে
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এরপর মোবাইল ফোনের এসএমএস, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা।
তবে সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ হলেও শিক্ষার্থীরা ঠিক একই সময়ে এসএমএস বা ওয়েবসাইটে ফল নাও পেতে পারেন। ফলাফল আপলোড ও অন্যান্য কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শনিবার (৮ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশ ও সংগ্রহের বিস্তারিত তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ আগস্ট সকাল ১০টায় এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফল স্ব স্ব প্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে প্রকাশ করা হবে।
যেভাবে ফল জানা যাবে
শিক্ষার্থীরা তিনভাবে ফলাফল জানতে পারবেন। এগুলো হলো—
- শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে
- শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে
- মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে
শিক্ষা বোর্ডের কমন ওয়েবসাইট eduboardresults.gov.bd ও educationboardresults.gov.bd থেকে ফলাফল দেখা যাবে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনলাইন থেকে ফলাফল ডাউনলোড করে প্রকাশের জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটের Result কর্নারে গিয়ে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN ব্যবহার করতে বলা হয়েছে।
এসএমএসে ফল জানার নিয়ম
এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল এসএমএসের মাধ্যমে জানতে ১৬১৪০ ও ১৬২২২—দুই নম্বরেই বার্তা পাঠানো যাবে।
১৬১৪০ নম্বরে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:
SSC <বোর্ডের প্রথম ৩ অক্ষর> <রোল নম্বর> 2026
এরপর পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
উদাহরণ:SSC DHA 123456 2026
তবে ফল প্রকাশের সঙ্গে সঙ্গে এসএমএসে ফল পাওয়া নাও যেতে পারে। ফলাফল সিস্টেমে আপলোডসহ প্রয়োজনীয় কারিগরি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শিক্ষার্থীরা এসএমএসে ফল পাবেন।
১৬২২২ নম্বরেও এসএমএস
শিক্ষার্থীরা যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬২২২ নম্বরেও এসএমএস পাঠিয়ে ফল জানতে পারবেন। এ ক্ষেত্রে শিক্ষা বোর্ডের নির্ধারিত এসএমএস পদ্ধতি অনুসরণ করতে হবে।
কোথায় ফল পাওয়া যাবে না
শিক্ষাবোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা কোনো পত্রিকা অফিসে সরাসরি ফলাফল পাওয়া যাবে না। ফলাফল জানতে শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইট, এসএমএস বা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে সংগ্রহ করতে হবে।
পুনঃনিরীক্ষণের আবেদন ১১ আগস্ট থেকে
এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত। আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- সৌদিতে পরিবার নেওয়ার আগে যেসব খরচ জানবেন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে বাংলা কিউআরের নতুন নিয়ম