এক বছর পর ভিনিসিয়ুসের জীবনে নতুন অধ্যায়
রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়রের ব্যক্তিগত জীবনে এসেছে বড় পরিবর্তন। দীর্ঘ এক বছরের প্রেমের সম্পর্কের পর ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে বাগদান করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ছবি প্রকাশের মধ্য দিয়ে সম্পর্ককে নতুন পর্যায়ে নেওয়ার খবরটি প্রকাশ্যে আনেন দুজনেই।
বাগদানের বিষয়টি জানানোর ক্ষেত্রে আলাদা কোনো আনুষ্ঠানিক আয়োজনের ছবি নয়, বরং একটি ছবিই সামনে এনেছেন ভার্জিনিয়া। সেখানে ভিনিসিয়ুসের সঙ্গে তার ছবি দেখা যায়। দুজনের হাতেই ছিল একই ধরনের আংটি। সেই দৃশ্যই তাদের সম্পর্কের পরবর্তী ধাপের বিষয়টি স্পষ্ট করে দেয়।
রিয়াল তারকার পাশে নিয়মিত ভার্জিনিয়া
ভিনিসিয়ুসের সঙ্গে সম্পর্কের পর ফুটবল অঙ্গনেও ভার্জিনিয়ার উপস্থিতি চোখে পড়েছে। ব্রাজিল ও স্পেনে দুজনের সম্পর্ক নিয়ে আগেই তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ। ভিনিসিয়ুসকে সমর্থন জানাতে বিভিন্ন সময়ে গ্যালারিতেও দেখা গেছে ভার্জিনিয়াকে।
ফলে রিয়াল মাদ্রিদের এই তারকার ব্যক্তিগত জীবনের সঙ্গে ভার্জিনিয়ার নামও ধীরে ধীরে পরিচিত হয়ে ওঠে। এবার সেই সম্পর্কের আনুষ্ঠানিক পরিণতির পথে যাওয়ার খবর নিজেরাই জানালেন তারা।
সোশ্যাল মিডিয়া থেকেই পরিচিতি ভার্জিনিয়ার
ভার্জিনিয়া ফনসেকার পরিচিতি শুধু ভিনিসিয়ুসের সঙ্গে সম্পর্কের কারণে নয়। আমেরিকান রাজ্য কানেকটিকাটে জন্ম তার। তিন বছর বয়সে তিনি ব্রাজিলে চলে যান। পরে মাত্র ১৬ বছর বয়স থেকেই সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে তার পরিচিতি বাড়তে শুরু করে।
বর্তমানে ইনস্টাগ্রামে তার ফরোয়ার সাড়ে ৫ কোটির বেশি। কনটেন্ট ক্রিয়েশনের পাশাপাশি কসমেটিকস ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। উদ্যোক্তা হিসেবেও নিজের পরিচিতি তৈরি করেছেন ভার্জিনিয়া।
ভিনিসিয়ুসের আগে ছিল অন্য সম্পর্ক
ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে সম্পর্কের আগে ব্রাজিলিয়ান গায়ক জে ফিলিপের সঙ্গে সম্পর্কে ছিলেন ভার্জিনিয়া। সেই সম্পর্ক থেকে তার তিন সন্তানও রয়েছে।
২০২৫ সালের মে মাসে জে ফিলিপের সঙ্গে ভার্জিনিয়ার বিচ্ছেদ ঘটে। এর কয়েক মাস পর, একই বছরের অক্টোবরে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে তার সম্পর্কের খবর সামনে আসে।
শুরুতে বিষয়টি ধীরে ধীরে প্রকাশ্যে এলেও সময়ের সঙ্গে তাদের সম্পর্ক আর আড়ালে থাকেনি। ভিনিসিয়ুসের ম্যাচে ভার্জিনিয়ার উপস্থিতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিভিন্ন মুহূর্তও সেই সম্পর্ককে আরও দৃশ্যমান করে তোলে।
এবার একই ধরনের আংটি পরা ছবি প্রকাশ করে দুজনেই জানালেন, প্রেমের সম্পর্ককে তারা বাগদানের পর্যায়ে নিয়ে গেছেন। এক বছর সম্পর্কের পর ভিনিসিয়ুস ও ভার্জিনিয়ার জীবনে শুরু হলো নতুন অধ্যায়।
আল-সাদ/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- আইপিও আবেদনকারীদের জন্য বিএসইসির নতুন বার্তা
- ডিভিডেন্ড ঘোষণা করবে এপেক্স, ইপিএস প্রকাশ এসকে ট্রিমস
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ ২০২৬: রেজাল্ট দেখুন এখানে
- একাদশ শ্রেণির ভর্তি ফল ২০২৬: কিছুক্ষণ পর প্রথম ধাপের রেজাল্ট দেখুন এখানে
- একাদশ ভর্তি ২০২৬: জেনে নিননিশ্চায়নের জন্য কত টাকা ফি লাগবে
- বন্ধ শিল্প ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার স্কিম
- ৮৯ লাখ শেয়ার হস্তান্তর
- আজ ৯/১৭/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- ডিগ্রি ভর্তির আবেদনে নতুন সময়, জানুন শেষ তারিখ
- ৩৪ বলে ১০৮! অভিষেকের তাণ্ডবে ভারতের ২২১ রান
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে সুখবর
- শেয়ারবাজারে ঊর্ধ্বগতি, তবু সতর্কতায় বিনিয়োগকারীরা