চা ঠান্ডা হয়ে গেলে এই ভুলটি করবেন না, বাড়তে পারে ঝুঁকি
এক কাপ চা ঠান্ডা হয়ে যাওয়ার পর সেটি ফেলে না দিয়ে আবার চুলায় বসিয়ে গরম করে নেওয়া অনেকের কাছেই স্বাভাবিক বিষয়। কিন্তু এই অভ্যাসের সঙ্গে জড়িয়ে আছে এমন কিছু স্বাস্থ্যঝুঁকি, যেগুলোকে সাধারণভাবে উপেক্ষা করা হয়। বিশেষ করে দীর্ঘক্ষণ ঘরের তাপমাত্রায় পড়ে থাকা চা পুনরায় গরম করে পান করলে ব্যাকটেরিয়া ও তাদের তৈরি টক্সিন থেকে পেটের সমস্যা থেকে শুরু করে খাদ্যে বিষক্রিয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, চা বানানোর পর ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই পান করে নেওয়া উচিত। এর বেশি সময় রেখে চা ঠান্ডা হয়ে গেলে সেটি আবার গরম করার পরিবর্তে ফেলে দিয়ে নতুন চা তৈরি করাই স্বাস্থ্যকর।
দুধ-চিনি মেশানো চায়ে ঝুঁকি বেশি
চা দীর্ঘক্ষণ রেখে দেওয়ার ক্ষেত্রে দুধ ও চিনি থাকলে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। স্বাভাবিক তাপমাত্রায় পড়ে থাকা চায়ে দ্রুত ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে পারে। দুধ ও চিনি মেশানো থাকলে এসব ব্যাকটেরিয়ার বিস্তার আরও দ্রুত হয়।
পরে সেই চা আবার গরম করলেই যে সমস্যার সমাধান হয়ে যায়, তা নয়। কারণ পুনরায় গরম করার পরও সব জীবাণু মারা যায় না। এর ফলে পেটের মারাত্মক সংক্রমণের ঝুঁকি থাকতে পারে।
টিভি নাইনের প্রতিবেদনে বলা হয়েছে, গরম করার সময় কোনো ব্যাকটেরিয়া মারা গেলেও সেগুলোর উৎপন্ন ক্ষতিকর টক্সিন থেকে যেতে পারে। এসব বিষাক্ত উপাদান পরিপাকতন্ত্রে পৌঁছে লিভারের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। নিয়মিত এমন চা পান করলে ডায়রিয়া, বমি ভাব কিংবা খাদ্যে বিষক্রিয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
লিকার চায়ের চেয়ে দুধ চা নিয়ে বেশি সতর্কতা
চা পুনরায় গরম করার বিষয়টি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে দুধ চায়ের ক্ষেত্রে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, লিকার চায়ের তুলনায় দুধ চা বারবার গরম করে পান করা শরীরের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক।
দুধের প্রোটিন ও চায়ের রাসায়নিক উপাদান বারবার তাপের সংস্পর্শে এলে বিক্রিয়া করে শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর পদার্থ তৈরি করতে পারে। তাই দুধ চা একবার ঠান্ডা হয়ে গেলে সেটি পুনরায় গরম করে পান না করার পরামর্শ দেওয়া হয়েছে।
শুধু জীবাণু নয়, বদলে যায় চায়ের উপাদানও
চা পাতায় ক্যাটেচিন, পলিফেনল ও অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে। খাদ্য বিশেষজ্ঞদের মতে, এসব উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কিন্তু তৈরি চা ঠান্ডা হওয়ার পর আবার গরম করলে এর পুষ্টিগুণ একেবারেই নষ্ট হয়ে যায়। ফলে সেই চা পান করার ক্ষেত্রে এর উপকারিতা আর থাকে না; তা শুধু গরম পানি খাওয়ার মতো হয়ে যায়।
পুনরায় গরম করার আরেকটি প্রভাব পড়ে ট্যানিনের ওপর। চায়ে স্বাভাবিকভাবে থাকা এই উপাদান পরিমিত মাত্রায় শরীরের জন্য ঠিক থাকলেও ঠান্ডা চা আবার ফোটালে অতিরিক্ত ট্যানিন বের হতে পারে। এতে চায়ের স্বাদ তেতো হয়ে যায়।
শরীরে এর প্রভাবও পড়তে পারে। অতিরিক্ত ট্যানিন পাকস্থলীতে গিয়ে অ্যাসিডিটি, বুক জ্বালা ও বদহজমের কারণ হতে পারে।
তাহলে করণীয় কী
চা বানানোর পর দীর্ঘ সময় রেখে দেওয়ার অভ্যাস এড়িয়ে চলাই মূল করণীয়। চিকিৎসকদের মতে, তৈরি চা সর্বোচ্চ ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে পান করা উচিত।
এই সময়ের মধ্যে চা পান করা সম্ভব না হলে ঠান্ডা হয়ে যাওয়া চা আবার গরম করে খাওয়ার বদলে সেটি ফেলে দেওয়া ভালো। এরপর প্রয়োজন হলে নতুন করে তাজা চা বানিয়ে নেওয়াই স্বাস্থ্যকর উপায়।
অর্থাৎ, এক কাপ চা ঠান্ডা হয়ে গেলে শুধু সেটিকে আবার গরম করলেই আগের অবস্থায় ফিরে আসে না। সময় পেরিয়ে গেলে এর পুষ্টিগুণ নষ্ট হওয়ার পাশাপাশি ব্যাকটেরিয়া ও টক্সিনের ঝুঁকিও তৈরি হতে পারে—বিশেষ করে দুধ ও চিনি মেশানো চায়ের ক্ষেত্রে।
আল-সাদ/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- একাদশ ভর্তি ২০২৬: কিছুক্ষণ পর মাইগ্রেশন ফল, দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত