ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

প্রভিডেন্ট ফান্ডে কত টাকা রাখলে কত সুদ, জানুন হিসাব

জাতীয় ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ সেপ্টেম্বর ২২ ১২:২৯:২০
প্রভিডেন্ট ফান্ডে কত টাকা রাখলে কত সুদ, জানুন হিসাব

সরকারি চাকরিজীবীদের প্রভিডেন্ট ফান্ডে জমা অর্থের পরিমাণের ওপর নির্ভর করবে চলতি অর্থবছরে পাওয়া মুনাফা। ১৫ লাখ টাকা পর্যন্ত জিপিএফের অর্থ থাকলে মিলবে ১৩ শতাংশ, ১৫ লাখের বেশি থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত হলে ১২ শতাংশ এবং ৩০ লাখ টাকার বেশি অর্থের ক্ষেত্রে প্রযোজ্য হবে ১১ শতাংশ মুনাফা।

চলতি অর্থবছরের জন্য এই হার নির্ধারণ করে ২১ সেপ্টেম্বর ২০২৬ প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাধারণ ভবিষ্যৎ তহবিলে থাকা অর্থের ক্ষেত্রে তিন স্তরে মুনাফা পাওয়ার সুযোগ থাকছে।

এক নজরে জিপিএফের মুনাফার হার

প্রজ্ঞাপনে জিপিএফের প্রারম্ভিক স্থিতির পরিমাণ অথবা চলতি অর্থবছরে জমা করার পরিমাণ বিবেচনায় নিয়ে এই হার নির্ধারণের কথা বলা হয়েছে।

অর্থাৎ, প্রভিডেন্ট ফান্ডের অর্থ যে স্তরের মধ্যে পড়বে, সেই অনুযায়ী সংশ্লিষ্ট মুনাফার হার প্রযোজ্য হবে।

গত অর্থবছরের হারই থাকছে

চলতি অর্থবছরে জিপিএফের মুনাফার ক্ষেত্রে হার পরিবর্তন করা হয়নি। দেওয়া তথ্য অনুযায়ী, গত অর্থবছরেও ১৩, ১২ ও ১১ শতাংশ হারে মুনাফা বা সুদ দেওয়া হয়েছিল।

নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে চলতি অর্থবছরের জন্যও সেই একই হার নির্ধারণ করা হয়েছে।

সিপিএফের জন্য আলাদা সুযোগ

জিপিএফের পাশাপাশি কিছু প্রতিষ্ঠানে প্রদেয় ভবিষ্যৎ তহবিল (সিপিএফ) ব্যবস্থাও রয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জিপিএফকে বিবেচনায় নিয়ে সিপিএফ চালু থাকা প্রতিষ্ঠানগুলো নিজেদের নিয়ম অনুসারে মুনাফার হার ঠিক করতে পারবে।

জিপিএফ কার জন্য

বাংলাদেশ সার্ভিস রুলসের আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যে প্রভিডেন্ট ফান্ড গঠিত হয়, সেটিই সাধারণ ভবিষ্যৎ তহবিল বা জিপিএফ।

আর যেসব প্রতিষ্ঠান কিংবা সরকারি চাকরিতে পেনশন ব্যবস্থা নেই, সেখানে কর্মীদের ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ভবিষ্যৎ তহবিল গঠন করা হয়।

একই সময়ে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন

জিপিএফের মুনাফার হার নির্ধারণের প্রজ্ঞাপন জারির কয়েক দিন আগে নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার নতুন বেতনকাঠামোর এ প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন বেতনকাঠামোতে ১ম থেকে ১০ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। আর ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়বে।

মূল বেতনের পাশাপাশি বিভিন্ন ধরনের ভাতাও আনুপাতিক হারে বাড়বে।

তানভির ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ