HSC Result 2026: SMS-এ ফল দেখবেন যেভাবে
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানতে আর ইন্টারনেট সংযোগ বা স্মার্টফোনের প্রয়োজন হবে না। সাধারণ মোবাইল ফোন থেকেও একটি এসএমএস পাঠিয়ে জানা যাবে ২০২৬ সালের পরীক্ষার ফল। এ জন্য পরীক্ষার্থীদের নির্ধারিত নম্বর ১৬১৪০-এ বার্তা পাঠাতে হবে। তবে এসএমএস লেখার সময় বোর্ডের নাম, রোল নম্বর ও পরীক্ষার বছর নির্দিষ্ট নিয়মে সাজিয়ে লিখতে হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর, শনিবার সকাল ১১টায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর অনলাইন ও এসএমএস—দুই মাধ্যমেই ফল জানার সুযোগ চালু হবে।
মোবাইলে SMS পাঠিয়ে এইচএসসি রেজাল্ট দেখবেন যেভাবে
এসএমএসের মাধ্যমে ফল জানতে পরীক্ষার্থীদের নিজের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে একটি নির্দিষ্ট ফরম্যাটে বার্তা লিখতে হবে। এরপর সেটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
এসএমএস লেখার নিয়ম হলো—
HSC বোর্ডের প্রথম তিন অক্ষর রোল নম্বর 2026
প্রতিটি অংশের মাঝে একটি করে স্পেস দিতে হবে। এখানে বোর্ডের নামের জায়গায় নিজের শিক্ষা বোর্ডের ইংরেজি সংক্ষিপ্ত নাম ব্যবহার করতে হবে।
ঢাকা বোর্ডের পরীক্ষার্থীরা যেভাবে SMS করবেন
ধরা যাক, ঢাকা শিক্ষা বোর্ডের একজন পরীক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬। তাঁকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে—
HSC DHA 123456 2026
এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
এসএমএস পাঠানোর পর ফিরতি বার্তায় পরীক্ষার্থীর ফল জানানো হবে। বোর্ডের নির্দেশনায় যেকোনো মোবাইল নম্বর থেকে এই পদ্ধতিতে ফল জানার কথা উল্লেখ করা হয়েছে।
কোন বোর্ডের জন্য কী লিখবেন
এসএমএসে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর ইংরেজিতে লিখতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর ক্ষেত্রে সংক্ষিপ্ত নামগুলো হলো—
ঢাকা বোর্ড — DHA
রাজশাহী বোর্ড — RAJ
কুমিল্লা বোর্ড — COM
যশোর বোর্ড — JES
চট্টগ্রাম বোর্ড — CHI
বরিশাল বোর্ড — BAR
সিলেট বোর্ড — SYL
দিনাজপুর বোর্ড — DIN
মাদ্রাসা বোর্ড — MAD
কারিগরি বোর্ড — TEC
বোর্ডের সংক্ষিপ্ত নাম লেখার সময় বানান ঠিক আছে কি না, তা দেখে নেওয়া জরুরি। ভুল বোর্ড কোড বা রোল নম্বর দিলে ফল পেতে সমস্যা হতে পারে।
এবার কোন নম্বরে SMS পাঠাতে হবে?
২০২৬ সালের এইচএসসি ফল জানার জন্য নির্ধারিত এসএমএস নম্বর ১৬১৪০। আগের বছরগুলোর ফল জানার জন্য ব্যবহৃত ১৬২২২ নম্বরের সঙ্গে এটি গুলিয়ে ফেলা যাবে না। এবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত নির্দেশনায় ১৬১৪০ নম্বর উল্লেখ করা হয়েছে।
কখন SMS পাঠাবেন?
৩১ অক্টোবর ২০২৬, শনিবার সকাল ১১টায় ফল প্রকাশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। ফল প্রকাশের পরই পরীক্ষার্থীরা নির্ধারিত ফরম্যাটে এসএমএস পাঠিয়ে ফল জানতে পারবেন।
ফল প্রকাশের আগে বার্তা পাঠালে ফল পাওয়া যাবে না। তাই সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর এসএমএস পাঠানো উচিত।
SMS পাঠানোর পর ফল না এলে কী করবেন?
ফল প্রকাশের সময় একসঙ্গে বিপুলসংখ্যক পরীক্ষার্থী এসএমএস পাঠাতে পারেন। ফলে ফিরতি বার্তা পেতে কিছুটা সময় লাগতে পারে। এমন হলে আতঙ্কিত না হয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন।
এরপরও ফল না এলে কয়েকটি বিষয় যাচাই করুন—
মেসেজের শুরুতে HSC লেখা হয়েছে কি না।
বোর্ডের সংক্ষিপ্ত নাম সঠিক আছে কি না।
রোল নম্বর প্রবেশপত্রের সঙ্গে মিলেছে কি না।
পরীক্ষার বছর হিসেবে 2026 লেখা হয়েছে কি না।
প্রতিটি অংশের মাঝে স্পেস দেওয়া হয়েছে কি না।
বার্তাটি ১৬১৪০ নম্বরে পাঠানো হয়েছে কি না।
প্রয়োজনে সঠিক তথ্য দিয়ে আবার চেষ্টা করতে পারেন। বিকল্প হিসেবে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট থেকেও ফল দেখা যাবে।
অনলাইনে ফল দেখার ওয়েবসাইট
এসএমএসের পাশাপাশি পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের দুটি নির্ধারিত ওয়েবসাইট থেকেও ফল জানতে পারবেন।
https://eduboardresults.gov.bd
https://educationboardresults.gov.bd
অনলাইনে ফল দেখতে পরীক্ষার নাম, বছর, শিক্ষা বোর্ড, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। বিস্তারিত ফল বা মার্কশিট দেখার জন্য অনলাইন পদ্ধতি ব্যবহার করা সুবিধাজনক।
ফল পুনর্নিরীক্ষণের আবেদন কবে?
ফল প্রকাশের পর কোনো পরীক্ষার্থী উত্তরপত্রের মূল্যায়ন নিয়ে অসন্তুষ্ট হলে পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত। আবেদনপ্রক্রিয়া ও বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
সব মিলিয়ে, এইচএসসি রেজাল্ট ২০২৬ জানতে পরীক্ষার্থীদের জন্য এসএমএস পদ্ধতি সহজ একটি বিকল্প। আগে থেকেই নিজের বোর্ডের সংক্ষিপ্ত নাম ও রোল নম্বর জেনে রাখলে ফল প্রকাশের পর দ্রুত বার্তা পাঠানো যাবে।
প্রাসঙ্গিক প্রশ্নোত্তর (FAQ)
১. এইচএসসি রেজাল্ট ২০২৬ জানতে কোন নম্বরে SMS পাঠাতে হবে?
১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
২. SMS-এ এইচএসসি রেজাল্ট দেখার ফরম্যাট কী?
HSC বোর্ডের প্রথম তিন অক্ষর রোল নম্বর 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
৩. ঢাকা বোর্ডের পরীক্ষার্থীরা কীভাবে SMS করবেন?
HSC DHA রোল নম্বর 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: HSC DHA 123456 2026।
৪. ইন্টারনেট ছাড়া কি এইচএসসি ফল দেখা যাবে?
হ্যাঁ। সাধারণ মোবাইল ফোন থেকে নির্ধারিত ফরম্যাটে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।
৫. এইচএসসি রেজাল্ট ২০২৬ কবে প্রকাশ হবে?
৩১ অক্টোবর ২০২৬, শনিবার সকাল ১১টায় ফল প্রকাশের কথা রয়েছে।
তানভির ইসলাম/