ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবসের সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানেরা। শনিবার সকালে সেনাসদরে সশস্ত্র বাহিনী বিভাগে সরকারপ্রধানের সঙ্গে তাঁদের এ সাক্ষাৎ হয়। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

সাক্ষাতে অংশ নেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

তিন বাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাতের আগে কুর্মিটেলায় শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানেরা নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে সেখানে শ্রদ্ধা জানান।

২১ নভেম্বর কেন সশস্ত্র বাহিনী দিবস

১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা একযোগে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ শুরু করেন। সেই ঐতিহাসিক দিনটির স্মরণে প্রতিবছর ২১ নভেম্বর বাংলাদেশে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।

দিবসটি উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত

সশস্ত্র বাহিনী দিবসের কর্মসূচির অংশ হিসেবে দেশের সেনানিবাস, নৌঘাঁটি এবং বিমান বাহিনীর ঘাঁটির মসজিদগুলোতে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এতে দেশের কল্যাণ ও সমৃদ্ধির পাশাপাশি সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করা হবে।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

১. সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে কারা সাক্ষাৎ করেছেন?

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

২. প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ কোথায় হয়েছে?

শনিবার সকালে সেনাসদরে সশস্ত্র বাহিনী বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

৩. সাক্ষাতের সময় আর কে উপস্থিত ছিলেন?

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।

৪. ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয় কেন?

১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মিলিতভাবে সমন্বিত আক্রমণ শুরু করেছিলেন।

৫. দিবসটি উপলক্ষে মসজিদগুলোতে কী আয়োজন করা হয়েছে?

সেনানিবাস, নৌঘাঁটি ও বিমান বাহিনীর ঘাঁটির মসজিদে দেশের কল্যাণ, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

তানভির ইসলাম/

সবচেয়ে বেশি পড়া

জাতীয়ের আরও খবর

সব খবর