ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহজুড়ে দরপতনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স

সদ্য সমাপ্ত সপ্তাহে (১৫ থেকে ১৯ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে লংকাবাংলা ফাইন্যান্সের। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দর ১২.৮৬ শতাংশ কমে ১৪ টাকা থেকে ১২ টাকা ২০ পয়সায় নেমেছে। কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরির, মূল্য-আয় অনুপাত (পিই) ১৬ দশমিক ৯৪।

দরপতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের দর সপ্তাহের ব্যবধানে ১১.৭৬ শতাংশ কমে ১ টাকা ৭০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সায় নেমেছে। কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরির।

আর ১১.৪৩ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে জিএসপি ফাইন্যান্স, সপ্তাহ শেষে যার দর দাঁড়ায় ৩ টাকা ১০ পয়সায়। কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরির।

এ ছাড়া সপ্তাহজুড়ে দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো— হামিদ ফেব্রিকস ৯.৯১ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স ৯.১৩ শতাংশ, এসিআই ফর্মুলেশনস ৮.৭৮ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) ৮.১১ শতাংশ, ডেল্টা স্পিনার্স ৮.১১ শতাংশ, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক (এসবিএসি ব্যাংক) ৮.০৬ শতাংশ, ইয়াকিন পলিমার ৭.৯৪ শতাংশ।

শীর্ষ দশের মধ্যে সাতটি ‘জেড’ ক্যাটাগরির, দুটি ‘এ’ ক্যাটাগরির, একটি ‘বি’ ক্যাটাগরির কোম্পানি রয়েছে।

সবচেয়ে বেশি পড়া

শেয়ারবাজারের আরও খবর

সব খবর