সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২২ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রধান সূচকসহ ডিএসইর তিনটি সূচকই বেড়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, বেলা ১০টা ৫৮ মিনিট পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ দশমিক ৫৩ পয়েন্ট বা ০.৭ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৪৪ দশমিক ১৬ পয়েন্টে অবস্থান করছে।
বাছাই করা কোম্পানির সূচক ডিএস৩০ ৮ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯৪ দশমিক ২৮ পয়েন্টে অবস্থান করছে।
শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৩ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৮ দশমিক ০৭ পয়েন্টে অবস্থান করছে।
এ সময় পর্যন্ত ডিএসইতে ৩৬৯ কোটি ৬২ লাখ টাকা লেনদেন হয়েছে। হাতবদল হয়েছে ১০ কোটি ৬৮ লাখ ৫১ হাজার ২৭টি শেয়ার, মোট ৭৭ হাজার ৬২৯ বার।
লেনদেনে অংশ নেওয়া ৩৬৯টি কোম্পানির মধ্যে ২৫৩টির দর বেড়েছে, ৫৩টির কমেছে এবং ৬৩টির অপরিবর্তিত রয়েছে।
এ সময় পর্যন্ত লেনদেনের শীর্ষে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স, কোম্পানিটির ২৫ কোটি ৭৫ লাখ টাকা টাকার শেয়ার হাতবদল হয়েছে; দর বৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস (১০ শতাংশ); দর পতনের শীর্ষে কোহিনূর কেমিক্যাল (৮.১৯ শতাংশ)।













