ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৫ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। এদিন ডিএসইর তিনটি সূচকের মধ্যে দুটি বেড়েছে, একটি কমেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, বেলা ১০টা ৫৭ মিনিট পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৫৩ পয়েন্ট বা ০.১৫ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৯৬ দশমিক ৫৬ পয়েন্টে অবস্থান করছে।

বাছাই করা কোম্পানির সূচক ডিএস৩০ শূন্য দশমিক ২০ পয়েন্ট কমে ২ হাজার ১১৩ দশমিক ২৭ পয়েন্টে অবস্থান করছে।

শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস শূন্য দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬ দশমিক ২১ পয়েন্টে অবস্থান করছে।

এ সময় পর্যন্ত ডিএসইতে ২৬২ কোটি ৯০ লাখ টাকা লেনদেন হয়েছে। হাতবদল হয়েছে ৮ কোটি ৩৪ লাখ ১২ হাজার ১৮৩টি শেয়ার, মোট ৬১ হাজার ৭৮৮ বার।

লেনদেনে অংশ নেওয়া ৩৭০টি কোম্পানির মধ্যে ১৮৫টির দর বেড়েছে, ১১০টির কমেছে এবং ৭৫টির অপরিবর্তিত রয়েছে।

এ সময় পর্যন্ত লেনদেনের শীর্ষে রয়েছে মালেক স্পিনিং মিলস, কোম্পানিটির ২৭ কোটি ২২ লাখ টাকা টাকার শেয়ার হাতবদল হয়েছে; দর বৃদ্ধির শীর্ষে আনলিমা ইয়ার্ন ডায়িং (৯.০৩ শতাংশ); দর পতনের শীর্ষে নাভানা ফার্মাসিউটিক্যালস (৬.৪৩ শতাংশ)।

সবচেয়ে বেশি পড়া

শেয়ারবাজারের আরও খবর

সব খবর