ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ ও অলিম্পিক সিমেন্টের মধ্যে চুক্তি সই

উৎপাদন ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে অলিম্পিক সিমেন্ট লিমিটেডের সঙ্গে একটি টোল ম্যানুফ্যাকচারিং চুক্তি করেছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে, কোম্পানির ব্যবসার কৌশলগত প্রয়োজন মেটাতেই মূলত এই সমঝোতা চূড়ান্ত করা হয়েছে।

ডিএসই ডিসক্লোজার অনুযায়ী, দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্পাদিত এই চুক্তির প্রাথমিক মেয়াদ নির্ধারণ করা হয়েছে ছয় মাস। তবে উভয় পক্ষের পারস্পরিক সম্মতির ভিত্তিতে পরবর্তী সময়ে চুক্তির মেয়াদ নবায়ন করার সুযোগ রাখা হয়েছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত এই সিমেন্ট কোম্পানিটির এমন বাণিজ্যিক উদ্যোগ বাজারে তাদের কার্যক্রমের নমনীয়তা এবং উৎপাদন প্রক্রিয়াকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ পেয়েছে।

সবচেয়ে বেশি পড়া

শেয়ারবাজারের আরও খবর

সব খবর