ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। এদিন ডিএসইর তিনটি সূচকের মধ্যে দুটি কমেছে, একটি বেড়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, বেলা ১১টা পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ৩৮ পয়েন্ট বা ০.১৩ শতাংশ কমে ৫ হাজার ৫২৫ দশমিক ৯৪ পয়েন্টে রয়েছে।

বাছাই করা কোম্পানির সূচক ডিএস৩০ ৭ দশমিক ০২ পয়েন্ট কমে ২ হাজার ৮৯ দশমিক ১৭ পয়েন্টে অবস্থান করছে।

শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস শূন্য দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৫ দশমিক ৯৬ পয়েন্টে অবস্থান করছে।

এ সময় পর্যন্ত ডিএসইতে ১৯০ কোটি ১২ লাখ টাকা লেনদেন হয়েছে। হাতবদল হয়েছে ৬ কোটি ৫৯ লাখ ৯৮ হাজার ৪১৬টি শেয়ার, মোট ৫২ হাজার ১৩ বার।

লেনদেনে অংশ নেওয়া ৩৭২টি কোম্পানির মধ্যে ১৭১টির দর বেড়েছে, ১১৬টির কমেছে এবং ৮৫টির অপরিবর্তিত রয়েছে।

এ সময় পর্যন্ত লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো, কোম্পানিটির ১৩ কোটি ৭৫ লাখ টাকা টাকার শেয়ার হাতবদল হয়েছে; দর বৃদ্ধির শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড (৭.৪৯ শতাংশ); দর পতনের শীর্ষে মেঘনা পেট্রোলিয়াম (৮.৭১ শতাংশ)।

সবচেয়ে বেশি পড়া

শেয়ারবাজারের আরও খবর

সব খবর