আকাশ ছোয়া মুল্যে নিলামে তামিম, সাকিব, মুশফিকরা
কোভিড পরিস্থিতির কারনে দেশের ঘরোয়া ক্রিকেট লম্বা সময় ধরে থমকে থাকার পর সেই অবস্থা বেশ আগেই কাটিয়ে উঠেছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। ঘরোয়া ক্রিকেটের একাধিক টুর্নামেন্ট সফলতার সাথে শেষ করার পর এবার বিপিএলের অষ্টম আসর আয়োজন করতে যাচ্ছে বিসিবি।
বিসিবির পক্ষ থেকে বেশ কিছুদিন আগেই জানিয়ে দেয়া হয়েছিল বিপিএলের অষ্টম আসর মাঠে গড়াতে যাচ্ছে আগামী বছরের ২০ জানুয়ারি, যা শেষ হবে ২০ ফেব্রুয়ারিতে। সেই লক্ষ্যে টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করার জন্য ইতোমধ্যে কাজও শুরু করে দিয়েছে ক্রিকেট বোর্ড।
আগামী বিপিএলে ক্রিকেটারদের মূল্য তালিকাও জানা গেছে ইতোমধ্যেই। যেখানে দেশের তারকা ক্রিকেটারদের থেকে বিদেশি ক্রিকেটারদের মূল্য রয়েছে বেশ খানিকটা বেশি। ‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকা সাকিব-মুশফিক-তামিমদের পারিশ্রমিক ৫০ লাখ টাকা রাখা হলেও এই ক্যাটাগরিতে থাকা বিদেশি ক্রিকেটাররা পাবে ৬৪ লাখ ৫০ হাজার টাকা করে।
শুধু ‘এ’ প্লাস ক্যাটাগরিই নয়, ‘এ’ থেকে ‘সি’ ক্যাটাগরি পর্যন্ত সব জায়গাতেই বিদেশি ক্রিকেটারদের মূল্য রাখা হয়েছে বেশি। ক্রিকেটার ছাড়া কোচের মূল্য ধরা হয়েছে ১০ লাখ টাকা।
নিয়ম অনুযায়ী আগামী আসরের জন্য প্রতিটি দল তাদের স্কোয়াডে যুক্ত করতে পারবে সর্বনিম্ন তিনজন থেকে সর্বোচ্চ আটজন বিদেশি ক্রিকেটার। সেই সাথে দেশের ক্রিকেটারদের সংখ্যাটা প্রতি দলে হবে ১০ থেকে ১৪ জনের মধ্যে।
বিপিএলে ক্রিকেটারদের পাওনা পরিশোধ নিয়ে বিস্তর অভিযোগ থাকায় আগামী আসরে ক্রিকেটারদের পাওনা বিসিবির মাধ্যমে পরিশোধ করতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে।
এদিকে ক্রিকেটার ও কোচের পারিশ্রমিকের সাথে ঠিক করা হয়েছে টুর্নামেন্টের ভেন্যুও। দেশের তিন ভেন্যু মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএলের ম্যাচগুলো।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল