মেসির জোড়া গোলে শেষ হলো পিএসজি ও বুর্গের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
এই জয়ে ৬ ম্যাচ থেকে ১১ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের রানার্স-আপ হয়েছে পিএসজি। শেষ ম্যাচে লাইপজিগের কাছে হেরেও ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার সিটি। দুটি দলেরই অবশ্য আগেই নকআউট পর্ব নিশ্চিত হয়েছে।
ইউরোপা লিগে খেলা নিশ্চিত করতে হলে পিএজির বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বুর্গের। কিন্তু ঘরের মাঠে তাদের সামান্যতম সুযোগ দেয়নি পিএসজি। কালিয়ান এমবাপে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করে এগিয়ে নেন দলকে। এর মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ৩০ গোল করার নজির গড়েন ফঁরাসি এই স্ট্রাইকার। ৭ মিনিটের মাথায় নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। তাতে পিএসজি এগিয়ে যায় ২-০ গোলে।
৩৮ মিনিটে লিওনেল মেসি তার প্রথম গোলের দেখা পান। তাতে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।
বিরতির পর ৬৮ মিনিটে বুর্গের ম্যাটস রিটস গোল করে ব্যবধান কমান। কিন্তু ৭৬ মিনিটে মেসি পেনাল্টি থেকে তার জোড়া গোল পূর্ণ করে পিএসজিকে ৪-১ ব্যবধানের জয় উপহার দেন।
এদিন গোল করে অফিসিয়াল গোলের দিক থেকে মেসি ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে টপকে গেলেন। মেসির এখন অফিসিয়াল গোলের সংখ্যা ৫৫৮। অন্যদিকে পেলের ৫৫৭ টি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন