বাংলাদেশের সম্মান মুশফিক-লিটনের হাতে
আজ সকালে শঙ্কাটাইহলো সত্যি। মাত্র ১১ রান নিতেই অক-আউট হয়ে যায় বাংলাদেশ। ফলো-অনে পড়ে আবারও ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় স্বাগতিক দল। ব্যাট করতে নেমে যেন প্রথম ইনিংসের পুনরাবৃত্তি করছিল টাইগার ব্যাটাররা।
দলীয় ২৫ রানেই ৪ উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতির আগেই ইনিংসে হারের শঙ্কা জাগে। তবে এই ধাক্কাটা সামলে নিয়েছেন মাশফিকুর রহিম ও লিটন দাস। দুজন মিলে জুটি বেঁধেছেন ৪৭ রানের।
এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অভিষিক্ত মাহমুদুল হাসান জয় দ্বিতীয় ইনিংসে ৬ রান করে বোল্ড হয়েছেন হাসান আলীর বলে। রানের খাতা খুলতে পারেননি প্রথম ইনিংসে।
সাদমান ইসলাম শাহিন আফ্রিদির বলে এলবিডব্লু হয়ে ফেরেন ২ রান করে। অধিনায়ক মুমিনুল হকেরও অসহায় আত্মসমর্পন। হাসান আলীর বলে এলবিডব্লু হয়ে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ফিরতে হয় ৭ রান করে।
আগের ইনিংসে ৩০ রান করা শান্ত দ্বিতীয় ইনিংসে ৬ রানে ফিরেছেন আফ্রিদির বলে ক্যাচ দিয়ে। শান্তও স্রোতে গা ভাসান ৬ রান করে আফ্রিদির বলে ক্যাচ দিয়ে।
পাকিস্তানের প্রথম ইনিংসের রান টপকাতে হলে এখনও লাগে ১৪১ রান। হাতে আছে ৬ উইকেট। বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৭২ রান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- দলিলে জমি কম-বেশি লেখা হলে কীভাবে ঠিক করবেন?
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?