বিসিবি বস পাপনের সাথে গোপন বৈঠকে মাশরাফি-তামিম
পাকিস্তানি পেসার হাসান আলীকে পর পর তিন বলে বাউন্ডারি হাঁকিয়ে নিজেকে আত্মবিশ্বাসী করে তোলেন সাকিব। চা-বিরতি পর্যন্ত সাকিব খেলেছেন তার মতোই।
কিন্তু ঠিক চা-বিরতির আগের বলে অনাকাঙ্ক্ষিত রানআউট হয়েছেন মুশফিক। তার সামনেও ছিল পঞ্চাশে পা রাখার সুবর্ণ সুযোগ। মুশফিকের ইনিংসটি ৪৮ রানে শেষ হওয়ার মধ্য দিয়ে ভাঙে ষষ্ঠ উইকেটে ৪৯ রানের লড়াকু জুটি।
এই যখন মাঠের খেলার চালচ্চিত্র, ঠিক তখন মাঠের বাইরে শেরেবাংলার গ্র্যান্ডস্ট্যান্ডে প্রেসিডেন্ট বক্সে অন্য দৃশ্য। হঠাৎ সেখানে হাজির দেশের ক্রিকেটের দুই উজ্জ্বল তারকা মাশরাফি বিন মর্তুজা আর তামিম ইকবাল।
বলা নেই কওয়া নেই দেশের দুই বড় নাম কেন হঠাৎ প্রেসিডেন্ট বক্সে? খোঁজ নিয়ে জানা গেছে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের আমন্ত্রণেই এক কাপ চা খেতে এসেছিলেন মাশরাফি আর তামিম।
দেশের ক্রিকেটের বর্তমান সংকট, জাতীয় দলের শ্রীহীন পারফরম্যান্স নিয়ে দেশের ক্রিকেটের সফলতম অধিনায়ক ও এক নম্বর ওপেনার তামিম ইকবালের সঙ্গে একান্তে কথা বলেছেন বিসিবি বিগ বস।
ঢাকা টেস্টের প্রথম দিন পাপন জানিয়েছিলেন, জাতীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার কারণ অনুসন্ধানে দুই সদস্যের তদন্ত কমিটি ছাড়াও তিনি নিজে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বসবেন।
যদিও মাশরাফি-তামিমের কেউ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ছিলেন না। তারপরও জাতীয় দলের এ সংকট নিরসনে তাদের মতামত জানতে চেয়েছেন নাজমুল হাসান পাপন।
মাশরাফি-তামিমও নাকি বিসিবি সভাপতির সাথে আলাপে নিজেদের মতামত ব্যক্ত করেছেন। তবে সেটা কী, কে কী বলেছেন-তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- কিছুক্ষণ পর পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ:সরাসরি দেখুন Live
- চলছে পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- আজ পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ কে? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ