ছয়, ছয়, ছয়, ছয়, ছয় আবিষ্কা ও পেরেরার ছক্কার বৃষ্টিতে দেখলো ক্রিকেট বিশ্ব
বুধবার কলম্বোয় জাফনা কিংসের বিরুদ্ধে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ক্যান্ডি ওয়ারিয়র্স। শুরুটা খুব একটা খারাপ হয়নি অ্যাঞ্জেলো পেরেরার দলের। প্রথম পাঁচ ওভারের মধ্যেই জাফনার দুটি উইকেট তুলে নেয় ক্যান্ডি। তারপরই কলম্বোর মাঠে ঝড় ওঠে। ষষ্ঠ ওভারে তিলকরত্নে সম্পথের প্রথম বলে এক রান নেন থিসারা পেরারা। স্ট্রাইকে আসেন আবিষ্কা ফার্নান্দো। পরের পাঁচটি বলে পাঁচটি ছক্কা মারেন।
আর সেই ষষ্ঠ ওভার থেকেই জাফনার ঝড় শুরু হয়। আবিষ্কা সাতটি ছক্কা মারেন। শেষপর্যন্ত ২৩ বলে ৫৩ রান করে আউট হয়ে যান আবিষ্কা। তবে পিছিয়ে ছিলেন না অধিনায়ক পেরেরা। তিনি মোট ছ’টি ছক্কা মারেন। ২১ বলে ৫৩ রান করেন তিনি। ছক্কার পাশাপাশি দুটি চারও মারেন। তৃতীয় উইকেটে ৩৩ বলে ১০৫ রান যোগ করেন আবিষ্কা এবং পেরেরা। সেই পার্টনারশিপে ১৪ বলে ৫০ রান করেন আবিষ্কা। ১৯ বলে ৫৩ রান করেন পেরেরা।
শেষপর্যন্ত বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৪ ওভারে ছয় উইকেটে ১৮১ রান তুলেছে জাফনা। ১০ বলে ১৬ রানে অপরাজিত থাকেন শোয়েব মালিক। তাছাড়া ১০ বলে ২১ রান করেন চতুরঙ্গ ডি সিলভা। তারইমধ্যে ৩১ রানের ওভারের পর সম্পথকে আর বল দেননি ক্যান্ডির অধিনায়ক। বেধড়ক মার খেয়েছেন রোভম্যান পাওয়েল। তিন ওভারে দেন ৫২ রান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম