স্টোকস পরপর ১৪ টি নো বল করলেও যে কারনে নো দিলেন না আম্পায়ার
গ্যাবা টেস্টের দ্বিতীয় দিনের কেবল প্রথম সেশনেই স্টোকস ১৪টি নো-বল করেন। তার মধ্যে মাত্র দুইটি বলকে নো-বল দেন আম্পায়ার। বাকি ১২টি বলই আম্পায়ারের চোখ এড়িয়ে যায়।
তবে সম্প্রচারকারী প্রতিষ্ঠান সেভেন ক্রিকেটের প্রতিবেদনে বের হয়ে এই নো-বল কাহিনী। তুমুল সমালোচনা করেন সাবেক ক্রিকেটাররা। নো-বল শনাক্তকরণ প্রযুক্তিতেও কেন এই বলগুলো ধরা হলো তা নিয়ে ওঠে প্রশ্ন।
পরবর্তীতে জানা গেল, গ্যাবা টেস্টের জন্য বরাদ্দকৃত নো-বল শনাক্তকরণ প্রযুক্তিটিতে নাকি ম্যাচ শুরুর আগেই সমস্যা দেখা যায়। ফলে এই ম্যাচে আর সেটির পূর্ণ সুবিধা নেওয়া সম্ভব হয়নি। আর ব্যবস্থাপনার এই ভুলের মাশুল দিতে হচ্ছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট দলকে।
ওয়ার্নার আউট হয়েও একবার বেঁচে যান নো-বলের কল্যাণে। তখন অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটে ৩৭ রান। ব্যাটিংয়ে ছিলেন ওয়ার্নার, বোলিং করছিলেন স্টোকস। এই ইংলিশ পেসারের ওভারের প্রথম চারটি বল করার সময়েই তার পা সীমানা অতিক্রম করে ফেলে।
কিন্তু প্রথম তিনটি বলেই সেটি বুঝতে পারেননি আম্পায়ার। চতুর্থ বলটিতে আউট হন ওয়ার্নার, তখন নজরে আসে যে বলটি নো-বল। এবং পরবর্তীতে দেখা যায়, ওই ওভারের প্রথম চারটি বলই নো-বল ছিল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ