একাদশ সাজায় কোচ-অধিনায়ক, দোষ দেওয়া হয় নির্বাচকদের : নান্নু
সাম্প্রতিক সময়ে জাতীয় দল জয়ের দেখা পাচ্ছে না। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ ১০ ম্যাচ হেরেছে টাইগাররা। ফর্ম বাজে গেলে একাদশ বাছাই নিয়েও অনেক প্রশ্ন ওঠে। সেক্ষেত্রেও দোষারোপ করা হয় নির্বাচক প্যানেলকেই।
বর্তমান নির্বাচক প্যানেলে হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাকের সাথে রয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সেই নান্নু বিডিক্রিকটাইমকে জানালেন, ম্যাচের একাদশ নির্বাচনে নির্বাচকদের কোনো হাত নেই। কোচ ও অধিনায়ক মিলেই নির্ধারণ করেন, কোন ১১ জন ম্যাচে খেলবেন।
নান্নু বলেন, ‘একাদশ নিয়ে সিলেকশন প্যানেল পরামর্শ দিতে পারে। মাঠে কারা কারা খেলবে তার চূড়ান্ত সিদ্ধান্ত কোচ ও অধিনায়ক নেয়। সকালে ওরা পিচ দেখতে পারে, আমরা নির্বাচকরা কিন্তু এখন ঐ জায়গায় যেতে পারি না। একাদশের সিদ্ধান্ত ওরাই নেয়। এটা নিয়েও নির্বাচকদের দোষ দেওয়া হয়।’
নান্নু মনে করেন, দল গঠনের কাজে সন্তুষ্টি অর্জন করা বেশ কঠিন। তবে দল গঠনের পরও নির্বাচকদের আওতার বাইরে যে অনেক কাজ থাকে, তা তুলে ধরলেন সাবেক এই অধিনায়ক।
নান্নু বলেন, ‘সিলেকশন এমন একটা জায়গা যেখানে সবাইকে খুশি করা কঠিন। অনেকগুলো খেলোয়াড় খেলে। এর মধ্যে কিছু খেলোয়াড়কে বেশি নিতে হয়। কিছু কিছু জায়গায় একাদশ নির্বাচন নিয়ে নির্বাচক প্যানেলকে দোষ দেয়। এখানে কিন্তু টিম ম্যানেজমেন্ট, অধিনায়কের ভূমিকা আছে। একটা দল হিসেবে সব সিদ্ধান্ত নেওয়া হয়।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম