অধিনায়কত্ব হারানো কোহলিকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন রোহিত
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজ থেকেই এই ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কোহলি। কিন্তু ওয়ানডে থেকে জোর করেই তাকে সরিয়ে দেওয়ার কথা জানাচ্ছে ভারতের সংবাদমাধ্যমগুলো। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার কোনো ইচ্ছাই ছিল না কোহলির।
কিন্তু আনুষ্ঠানিকভাবে এখন রোহিতই ভারতের ওয়ানডে অধিনায়ক। তবে দায়িত্ব পেয়েও কোহলিকেই দলের নেতা হিসেবে অভিহিত করেছেন রোহিত। তার মতে, কোহলির মানের একজন ব্যাটার সবসময়ই দলে প্রয়োজন। পাশাপাশি সাবেক অধিনায়কের নেতৃত্বগুণও কাজে লাগানোর আশা রোহিতের।
ভারতের সাংবাদিক বোরিয়া মজুমদারের সঙ্গে এক সাক্ষাৎকারে রোহিত বলেছেন, ‘কোহলির কোয়ালিটির একজন ব্যাটার সবসময়ই স্কোয়াডে থাকা প্রয়োজন। টি-টোয়েন্টি ফরম্যাটে ৫০+ গড় থাকা অবিশ্বাস্য ব্যাপার। অনেকবার কঠিন পরিস্থিতি থেকে ব্যাট হাতে ভারতকে উদ্ধার করেছেন কোহলি।’
তিনি আরও যোগ করেন, ‘কোহলির মতো কোয়ালিটি এবং ব্যাটসম্যানশিপ অবশ্যই জরুরি। পাশাপাশি সে এখনও দলের নেতা। সবকিছু মিলিয়ে দেখুন, আপনি মোটেও তাকে হারাতে চাইবেন না। আপনি এসব জিনিস উপেক্ষা করতে পারেন না। দলে তার উপস্থিতি সবসময়ই গুরুত্বপূর্ণ।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ