এক টেস্টের দলে কেন ‘২০’ ক্রিকেটার, ব্যাখ্যা করলেন নান্নু
সেই ঘটনা নিয়ে নানা আলোচনা সমালোচনা হয়েছে ক্রিকেট সমর্থকদের মধ্যে। তবে একটি টেস্টের স্কোয়াডে কেন ২০ জন ক্রিকেটারকে রাখা হয়েছিল, সেই কারণ ব্যাখ্যা করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
তিনি বলেন, ‘আমরা এক টেস্টের জন্য কেন ২০ জন খেলোয়াড় নিলাম এটা নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে। এটা সিম্পল একটা লজিক। বায়োবাবলে নিউজিল্যান্ডে যাবে ১৮ জন খেলোয়াড়। বাইরে থাকলে অনুশীলন করবে কোথায়? পুরো স্টেডিয়ামই তো বায়োবাবলের অধীনে।’
অর্থাৎ ঢাকা টেস্টের বিবেচনায় নয়, স্কোয়াডের বড় অংশ ঢাকা টেস্টে ছিলেন নিউজিল্যান্ড সফরের প্রস্তুতির জন্য। নান্নু বলেন, ‘সেই হিসেবে স্কোয়াডে একটু বেশি খেলোয়াড় রাখতে হয়। আমাদেরও ভুল হয়েছে সে সময় প্রেস কনফারেন্স করে পুরোপুরি জানাইনি। কিন্তু এটা নিয়ে এইভাবে সমালোচনা কেন?’
দলে বেশি ক্রিকেটার রাখা নিয়ে এমন প্রতিক্রিয়া নিয়ে অসন্তুষ্ট নান্নু। তিনি বলেন, ‘সাইফ হাসান চট্টগ্রাম থেকে টাইফয়েডে আক্রান্ত। তাসকিনের আঙুলের ইঞ্জুরি পুরোপুরি ভালো হয়নি। তাতে ১৮ জন হয়ে গেল। এই ১৮ জন ঘুরেফিরে যাচ্ছে। তার ওপর কনকাশনের জন্য কিছু খেলোয়াড় বেশি রাখা লাগে। অনেক ব্যাপার এখানে সম্পর্কিত। সবাই এমনভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে… এটা ভালো দিক না।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ