বিশ্ব রেকর্ড গড়লেন রুট
নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৪৭ রানে অল আউট হয়ে গিয়েছিল ইংলিশরা। প্রথম ইনিংস রুট ফিরেছেন শূন্য রানে। যদিও দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরিতে দলের সংগ্রহও বড় করছেন ইংলিশ দলপতি। এই ইনিংসের পথে দারুণ এক রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি।
এক পঞ্জিকা বর্ষে ইংল্যান্ডের হয়ে টেস্টে সবচেয়ে বেশি রানের মালিক হয়েছেন রুট। এই ডানহাতি ব্যাটসম্যান ২০০২ সালে মাইকেল ভনের করা এক হাজার ৪৮১ রানের মাইলফলকের রেকর্ড ভেঙেছেন। চলতি বছর রুটের রান সংখ্যা এখন এক হাজার ৫০৪।
এ ছাড়া এই রেকর্ড গড়ার পথে পেছনে ফেলেছেন কুমারা সাঙ্গাকারা (এক হাজার ৪৯৩) ও রিকি পন্টিংকেও (এক হাজার ৫০৩)। ব্রিসবেন টেস্টের আগে এই রেকর্ড থেকে ২৭ রান দূরে ছিলেন রুট। ৩৮তম ওভারে নাথান লায়নের বলে সিঙ্গেল নিয়ে ভনকে পেছনে ফেলেন ইংলিশ দলপতি।
এর আগে ২০১৬ সালে তার ব্যাট থেকে এসেছিল এক হাজার ৪৭৭ রান। এর আগের বছর করেছিলেন এক হাজার ৩৮৫ রান। সে বছর রুটের সঙ্গে ভনের রেকর্ড ভাঙার দৌড়ে ছিলেন ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টোও। সেবার তার ব্যাট থেকে এসেছিল এক হাজার ৪৭০ রান।
ব্রিসবেন টেস্টে রুট ও মালানের জুটি অক্ষত আছে ১৫৯ রানে। যদিও অস্ট্রেলিয়ার চেয়ে তারা এখনও পিছিয়ে আছে ৫৮ রানে। অস্ট্রেলিয়াকে বড় লক্ষ্য দিতে চতুর্থ দিন এই দুজনকে ভালো কিছু করে দেখাতে হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ