সামর্থ্যের প্রমাণ দিয়েই জাতীয় দলে ফিরতে চান বিজয়
তাই ঘরোয়া লিগে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েই আবারও জাতীয় দলে জায়গা করে নিতে চান এনামুল হজ বিজয়। অন্য কোনো ক্রিকেটারের খারাপ সময়ের জন্য অপেক্ষা করতে চান না, বরঞ্চ নিজে পারফর্ম করেই দলে ফিরতে চান এই ওপেনার।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সাইফ হাসান, নাঈম শেখ, এমনকি নাজুমল হোসেন শান্তকে খেলিয়েও ওপেনিং সমস্যার সমাধান পাওয়া যায়নি। টেস্টের নিয়মিত ওপেনার সাদমান ইসলামও পারছেন না সামর্থ্যের প্রমাণ দিতে।
অভিষিক্ত মাহমুদুল হাসান জয়কে খেলিয়েও লাভের লাভ কিছুই হয়নি। উল্টো স্বপ্নের টেস্ট অভিষেক তার কাছে ধরা দিয়েছে দুঃস্বপ্ন হিসেবে। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া এই টপ অর্ডার ব্যাটারদের নিয়েই এখন নিউজিল্যান্ড সফরে আছে বাংলাদেশ।
বিজয় বলেন, 'আসলে ভালো তো লম্বা সময় ধরেই করছি। তো কাউকে খারাপ করার পরে আমাকে সুযোগ পেতে হবে এরকম না। ভালো নিজে খেলে আসলে বাংলাদেশ টিমে সুযোগ পেতে চাই। এখনতো সম্পূর্ণ সিলেক্টরদের ব্যাপার,বিসিবির ব্যাপার। আমাদের কি সুযোগ দেবে কি না। তাছাড়া আলাদা কিছু নয়, আমি ভালো খেলার চেষ্টা করব।'
'ক্রিকেটকে জান প্রাণে ভালবাসি যতদিন বেঁচে আছি ততদিন ক্রিকেট ভালো খেলার চেষ্টা করব। বাদবাকি বিসিবির উপর ছেড়ে দিতে হবে তারাই ভালো বুঝবে যেহেতু তারা আমাদের অভিভাবক। তারা অবশ্যই ভালো বুঝবেন আমাকে বাংলাদেশ টিমে কতটুকু প্রয়োজন। আমি কতটুকু কার্যকরী ভূমিকা পালন করতে পারব।'
এদিকে টেস্ট সিরিজে অংশ নিতে ইতোমধ্যে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় দল। সেখানে সাত দিনের কোয়ারেন্টিন সেশন শেষ করে কোভিড নেগেটিভ হওয়ার পর অনুশীলন শুরু করবে মুমিনুলবাহিনী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ