অস্ট্রেলিয়া বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা নেই রিয়াদের
শুক্রবার (১০ ডিসেম্বর) গণমাধ্যমের সাথে আলাপকালে আগামী বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান। বিশ্বকাপের আগে প্রত্যেক ক্রিকেটারকে নিজেদের সামর্থ্য ও পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি গ্রহণেরও আহ্বান জানান তিনি।
বিশ্বকাপ প্রস্তুতি ও কন্ডিশন নিয়ে প্রশ্নের জবাবে রিয়াদ বলেন, ‘বিশ্বকাপে পরিকল্পনা তো অবশ্যই ভালো খেলা। আপনি কীভাবে খেলতে চাইছেন এটার ওপর নির্ভর করে। আমি মনে করি খেলার জন্য অস্ট্রেলিয়ায় বেশ ভালো কন্ডিশন হবে। ট্রু বাউন্স থাকে, ট্রু পেস থাকে। প্রস্তুতি আমাদের ওপর নির্ভর করছে, আমাদের মনোভাব কেমন হবে তার ওপর।’
আর তাই অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রস্তুতির সাথে এবারের বিশ্বকাপের প্রস্তুতিতে তেমন কোনো তফাৎ দেখছেন না রিয়াদ। তিনি বলেন, ‘এটাও নির্ভর করে। তখন কী কী খেলা থাকে তার ওপর। ভালো ফলাফল করলে আত্মবিশ্বাস ভালো থাকবে।’
তবে রিয়াদ উদ্বিগ্ন দলের ব্যাটিং ইউনিট নিয়ে। বোলাররা ফর্মে থাকলেও ব্যাটারদের অফ ফর্ম ভোগাচ্ছে বাংলাদেশকে। রিয়াদ বলেন, ‘আমাদের ব্যাটিং ইউনিটকে আরও ভালো করতে হবে। বোলাররা ধারাবাহিকভাবে ভালো করছে। ছোটখাটো কিছু টিউনিং ম্যাচ বাই ম্যাচ ঠিক করতে থাকলে আমরা ভালো কিছু অর্জন করতে পারব।’
আগামী বিশ্বকাপের আগে বোর্ডের কাছে কোনো চাহিদা বা পরামর্শ আছে কি না, এমন প্রশ্নের জবাবে রিয়াদ বলেন, ‘এটা তো আমার অংশ না আসলে। যারা ডেভেলপমেন্ট, সিলেকশন প্যানেলে আছে বা ম্যানেজমেন্ট ভালো বলতে পারবেন। খেলোয়াড় হিসেবে আমি বলতে পারি- পরেরবার কীভাবে ভালো করতে পারি এ জিনিস যেন খেয়ালে থাকে এবং ভালো পারফর্ম করতে পারি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম