দেশের জন্য আমরা সব কিছুই করতে প্রস্তুত : তাসকিন আহমেদ
সেখানেই আগামী সাত দিন কোয়ারেন্টিনে থাকবে বাংলাদেশ ক্রিকেট দল। করোনা মহামারির মধ্যে এ নিয়ে দ্বিতীয় বার নিউজিল্যান্ড সফরে গেল বাংলাদেশ। এর আগে গত ফেব্রুয়ারিতে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ দল। এবার গেল সাদা-পোশাকের ক্রিকেট খেলতে।
সূচি অনুযায়ী, দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডে গিয়েছে বাংলাদেশ দল। নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু হবে দুদলের লড়াই। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে শুরু হবে প্রথম টেস্ট। প্রথম ম্যাচটি হবে মাউন্ট মঙ্গানুইতে। এরপর ৯ জানুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট। সেটি হবে ক্রাইস্টচার্চে। টেস্ট সিরিজের দুটি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি আর টেস্টে ধোলাই হয়ে এমনিতেই দল বিধ্বস্ত। তার ওপর নিউজিল্যান্ড সফরে নেই সাকিব আল হাসান। দলের কী অবস্থা হবে – তা ভেবেই অনেকে শিউরে উঠছেন। নিউজিল্যান্ডের মাটিতে পা রেখে দেশের জন্য কিছু করার আশ্বাস দিলেন চোট কাটিয়ে ফেরা পেসার তাসকিন আহমেদ।
ক্রাইস্টচার্চ থেকে বিসিবির পাঠানো ভিডিওবার্তায় তাসকিন বলেন, “ঢাকা থেকে আমরা এখন নিউজিল্যান্ডে এসে পৌঁছলাম। অনেক লম্বা ফ্লাইট ছিল। এখন আমাদের কোয়ারেন্টিন শুরু হবে। সবাই সুস্থভাবে পৌঁছেছি। সাত দিন রুম কোয়ারেন্টিন হবে আমাদের এখন। কাজটা কঠিন হলেও দেশের জন্য আমরা সব কিছুই করতে প্রস্তুত। সবাই দোয়া করবেন, আমরা যেন নিজেদের সেরাটা দিয়ে ভালো খেলা উপহার দিতে পারি।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- যুক্তরাষ্ট্র বনাম তুরস্ক ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নেদারল্যান্ডস বনাম তিউনিসিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জাপান বনাম সুইডেন: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচে একাদশে বড় পরিবর্তন আনছে লিওনেল স্কালোনি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live