দেশের জন্য সবকিছুই করতে প্রস্তুত: তাসকিন
নিউজিল্যান্ডে যে হারের বৃত্ত থেকে বের হতে পারবে বাংলাদেশ, সেই আশা নেই বললেই চলে। কেননা নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে তিন ফরম্যাট মিলে ৩২ ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ।
জয় দূরে থাক, ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও হয়েছে খুব কম ম্যাচে। এই অতীত পরিসংখ্যানের আবার যোগ হচ্ছে বর্তমান বাজে ফর্ম এবং কোয়ারেন্টাইনের মানসিক ধকল। দীর্ঘ ভ্রমণের পর এখন সাতদিন কোয়ারেন্টাইনেও থাকতে হবে খেলোয়াড়দের।
এরপর করোনা পরীক্ষায় নেগেটিভ আসা সাপেক্ষে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে বাংলাদেশ দল। কোয়ারেন্টাইনের সময়গুলো কঠিন হলেও, দেশের জন্য সবকিছুই করার প্রস্তুতির কথা জানিয়েছেন দলের পেসার তাসকিন আহমেদ।
বিসিবির পাঠানো এক ভিডিওবার্তায় তিনি বলেছেন, ‘আল্লাহর রহমতে ঢাকা থেকে আমরা এখন নিউজিল্যান্ডে এসে পৌঁছালাম। যদিও অনেক লম্বা ফ্লাইট ছিল। এখন আমাদের কোয়ারেন্টাইন শুরু হবে। সবাই সুস্থভাবে পৌঁছেছি। আমাদের এখন সাতদিন রুম কোয়ারেন্টাইন হবে।’
তাসকিন আরও যোগ করেন ‘যদিও (কোয়ারেন্টাইন) জিনিসটা কঠিন হবে। তবু ঠিক আছে। দেশের জন্য আমরা সবকিছুই করতে প্রস্তুত। আশা করি সামনের দিনগুলোও ভালো কাটবে। সবাই দোয়া করবেন আমরা যেন সবাই সুস্থ থাকি এবং নিজেদের সেরাটা দিয়ে ভালো খেলা উপহার দিতে পারি।’
আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজটি। মূল সিরিজে মাঠে নামার আগে দুইটি অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ