কোহলীর বদলে নেতা হওয়া রোহিত শর্মাকে নিয়ে মন্তব্য করলেন সাবেক অধিনায়ক আজহার
নেটমাধ্যমে নিজের মনের কথা বলেন আজহার। সেখানে তিনি লেখেন, ‘বিরাট কোহলীর পরে ভারতের নতুন এক দিনের ও টি২০ দলের অধিনায়ক রোহিত শর্মার কাছে বড় আশা রয়েছে। দলকে নেতৃত্ব দেওয়ার প্রকৃত ক্ষমতা রয়েছে ওর। আশা করছি রোহিত নিজের কথা রাখবে। নতুন অধিনায়ককে অভিনন্দন।’
অধিনায়ক হওয়ার পরে রোহিত জানিয়েছেন, তাঁদের লক্ষ্য হবে কঠিন পরিস্থিতি থেকে কী ভাবে দল বেরিয়ে আসতে পারে সে দিকে নজর রাখা। অর্থাৎ যদি ১০ রানে ৩ উইকেট পড়ে যায়, তা হলে কী ভাবে সেখান থেকে ১৮০-১৯০ রান করা যাবে সে দিকে নজর রেখে দলকে তৈরি হতে হবে।
কোহলীর অধিনায়কত্ব যাওয়া নিয়ে মুখ খুলেছেন ভারতের আর এক প্রাক্তন অধিনায়ক তথা বর্তমানে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি জানান, কোহলীকে অনুরোধ করা হয়েছিল তিনি যাতে টি২০-র অধিনায়কত্ব না ছাড়েন। কিন্তু টি২০ বিশ্বকাপের পরেই কুড়ি-বিশের ফরম্যাটের নেতৃত্ব ছাড়েন তিনি। নির্বাচকরা চাননি সাদা বলের ক্রিকেটে দু’জন অধিনায়ক রাখতে। তাই এক দিনের অধিনায়কও করা হয় রোহিতকে। এই সিদ্ধান্তের আগে তিনি নিজে কোহলীর সঙ্গে কথা বলেছিলেন বলেও জানিয়েছেন সৌরভ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম