মুশফিকের কাছে থেকে কিপিং এর দায়িত্ব কেড়ে নেওয়া হয়েছে এটার মানে কি : পাপন
এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও কাজী নুরুল হাসান সোহানকে উইকেট কিপিং করতে দেখা যায়। কিন্তু বিপত্তি ঘটে নিউজিল্যান্ড সিরিজে। ছুটি শেষে জাতীয় দলে ফিরলেন উইকেট কিপিংয়ের দায়িত্ব পাননি মুশফিকুর রহিম।
এই সময়ে উইকেটকিপিং নিয়ে নানা সমালোচনার সৃষ্টি হয়। জানা যায় অভিমান করে জাতীয় দলের উইকেট কিপিংয়ের দায়িত্ব ছাড়েন মুশফিকুর রহিম। এই সময় অনেকেই বলেছিলেন মুশফিকুর রহিমের কাছ থেকে কিপিং করে দেওয়া হয়েছে। তবে এই কথা মানতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানিয়েছেন কেড়ে নেওয়া হয়নি বরং সোহান কেমন কিপিং করে সেটা দেখার জন্যই ওই সিরিজের সোহানকে উইকেট কিপারের দায়িত্ব দেয়া হয়েছিল বলে জানিয়েছেন তিনি। আজ সাংবাদিকদের সাথে আলাপকালে নজমুল হাসান পাপন বলেন,
“কিপিং গ্লাভস কেড়ে নেওয়া হয়েছে এটার মানেটা কী? অন্য কোনো ক্রিকেটার কেমন কিপিং করে আমরা কি দেখতে পারব না? একজনের জায়গায় আর একজনকে সুযোগ দিয়ে দেখতে অসুবিধা কি। সোহানকে সুযোগ দেয়া হয়েছে সে তো ভালোই করেছে”।
“ও কি খারাপ কিপিং করেছে? আপনারাই তো বলেছেন সোহান ভালো কিপিং। অবশ্যই ও সেরা কিপার। ও যদি না করত এটা কীভাবে দেখতাম? আপনারা যদি কাউকে সুযোগই না দেন বা সুযোগ দিলে মাইন্ড করেন তাহলে তো মহাবিপদ। তাহলে তো নতুন কোনো খেলোয়াড়ই আসবে না। এটাতে আমি একমত না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম