সৌম্য-লিটনদের হয়ে ব্যাট করলেন পাপন
সমর্থকদের চোখে যারা ‘ব্যর্থ’, পাপন আস্থা রাখতে চান তাদের ওপরই। তার যুক্তি, ‘এই খেলোয়াড়রা কিন্তু পারফর্ম করেছে। এই বিশ্বকাপে সৌম্য, লিটন, পারফর্ম করেনি, এ নিয়ে এত হুলুস্থুল। কিন্তু ওরা তো এতদিন পারফর্ম করেছে। এমন মনে হচ্ছে ওরা খেলাই জানে না। মুশফিক, সাকিব, রিয়াদের মত খেলোয়াড়ও পারফর্ম করতে পারেনি। মুস্তাফিজ আমাদের সেরা বোলার পারফর্ম করতে পারেনি। তাই বলে কি ওরা খারাপ? ওরাও আগে করেছে আর ওরাই করবে। ওরা না করলে নতুনরা করবে। এ নিয়ে এত তাড়াহুড়ার কিছু নেই।’
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হেসেখেলে টি-টোয়েন্টি সিরিজ হারানো বাংলাদেশ দল এখন চেনা ছন্দে নেই। জয়ের খুব কাছে গিয়ে হারার রেকর্ড তো আছেই, কিছু কিছু ম্যাচে গড়া যাচ্ছে না প্রত্যাশিত প্রতিদ্বন্দ্বিতাও। এই অচেনা বাংলাদেশ দেখে তাই হৃদয়ে রক্তক্ষরণ কোটি ক্রিকেটপ্রেমীর।
তবে পাপনের ভাষ্য, ‘একটা দলের পারফরম্যান্স হঠাৎ করে খারাপ হতেই পারে। তাহলে কী করবেন আপনি? আপনি কি হাল ছেড়ে দেবেন নাকি এটাকে ঠিক করবেন? কারও সামর্থ্য নেই এমন তো নয়। এরাই তো অতীতে পারফর্ম করে দেখিয়েছে। সাদমান বেশ কয়েকটা ভালো ইনিংস খেলেছে। সাইফ ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করেছে। শান্ত গত টেস্টগুলোতেও ভালো করেছে। এরা মাত্র এসেছে। বেশিরভাগ খেলোয়াড়ই এখন পর্যন্ত বিশ্বের সেরা বোলিং মোকাবেলা করেনি, এখন করবে।’
পাপনের বিশ্বাস, অফ ফর্মে থাকলেও কোনো ক্রিকেটারেরই সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। গণমাধ্যমকে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি বলেন, ‘আমাদের সেরা অনেক খেলোয়াড় ফর্মে নেই। এটা গুরুত্বপূর্ণ ইস্যু। বিশ্বকাপে সাকিব রান করতে পেরেছে? কিন্তু দেখুন পাকিস্তানের সাথে ঢাকা টেস্টে কী ব্যাটিংটা করল। চট্টগ্রাম টেস্টে লিটন ভালো করেনি, মুশফিক ভালো করেনি? ওরা বিশ্বকাপে তো পারেনি। তাই বলে খারাপ হয়ে গেল?’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম