মুশফিকের কিপিং কেড়ে নেয়ার প্রশ্নে অবিশ্বাস্য উত্তর দিলেন পাপন
মুশফিকের কিপিং ছাড়ার বিষয়টিতে বিসিবির হস্তক্ষেপ আছে, এমনটাই সেই সময় রটেছিল মিডিয়ায়। শনিবার (১১ ডিসেম্বর) বিকেএসপিতে এ নিয়ে পুনরায় কথা বলেছেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই অভিভাবক। মুশফিকের হাত থেকে কিপিং গ্লাভস কেড়ে নেয়া হয়নি, এটাও পুনরায় নিশ্চিত করেছেন পাপন।
তিনি বলেন, ‘কিপিং গ্লাভস কেড়ে নেওয়া হয়েছে এটার মানেটা কী? অন্য কোনো খেলোয়াড় কেমন কিপিং করে আমরা কি দেখতে পারব না? যেই করুক, কোচও যদি করে, ও কি এটা যাচাই করতে পারে না যে আমার আর কি অপশন আছে? একটা দুইটা ম্যাচ করলে অসুবিধাটা কী?’
‘আমি যদি একজনের জায়গায় আরেকজনকে দেখতে চাই তাতে অসুবিধা কী? তার পজিশন তো নষ্ট হচ্ছে না। সোহান যে কিপিং করল, ও কি খারাপ করছে? অবশ্যই সে সেরা। একটা জিনিস তো জানি আমাদের সেরা কিপার এখন সোহান। ও যদি না করত এটা কীভাবে দেখতাম?’
পরবর্তীতে মুশফিক উইকেটকিপিং না করায় সেই সিরিজে কিপিং করেছিলেন সোহান। সিরিজটি ৩-২ ব্যবধানে জিতে নিয়েছিল বাংলাদেশ।
পাপন আরও বলেন, ‘আপনারা যদি কাউকে সুযোগই না দেন বা সুযোগ দিলে মাইন্ড করেন তাহলে তো মহাবিপদ। তাহলে তো নতুন কোনো খেলোয়াড়ই আসবে না। এটাতে আমি একমত না।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ