বাংলাদেশে অনুশীলনে ভারত
এক কথায় ঢাকায় এসে ভারত অনুশীলনের প্রথম দিনেই নিজেদের সিরিয়াসনেসটা বুঝিয়ে দিয়েছে। শনিবার দুপুরে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুশীলন করেছে করেছে তারা। এক ঘণ্টারও বেশি সময় অনুশীলন করেছে দলটি। অনুশীলন শেষে কথা বলেছেন দলের অধিনায়ক মানপ্রিত সিং।
চার বছর আগে এশিয়া কাপ খেলতে এসেছিলেন তিনি। আবার ঢাকা এসে তিনি বলেছেন, ‘অলিম্পিকের পর আমরা এই টুর্নামেন্ট খেলতে এসেছি। অন্য দলগুলো শক্তিশালী। আমরা ম্যাচ বাই ম্যাচ এবং দলগুলো দেখে পরিকল্পনা সাজাবো। প্রত্যাশা করছি টুর্নামেন্টে আমরা ভালো করবো।’
কোন দলকে এগিয়ে রাখছেন? এমন প্রশ্নের জবাবে মানপ্রিত সিং বলেছেন, ‘কাউকে এগিয়ে রাখছি না। এখানে অংশ নেওয়া দলগুলো সবাই সমান। এখানে খেলতে আসার আগে ব্যাঙ্গালুরুতে অনুশীলন করেছি। ভালো অনুশীলন হয়েছে আমাদের। অলিম্পিকে খেলা প্রায় সবাই আছে এই দলটিতে। কিছু নতুন খেলোয়াড়ও আছে। আমরা এই টুর্নামেন্ট নিয়ে আলোচনা করেছি। সবাই সব কিছু অবগত আছে, কার কী করতে হবে।’
ভারতীয় অধিনায়ক বলেছেন, ‘আমরা নিজেদের ম্যাচে বেশি ফোকাস করবো। পাকিস্তানের সঙ্গে ম্যাচ পরে হবে। তার আগে কোরিয়ার সঙ্গে প্রথম ম্যাচ আছে। জাপানের বিপক্ষে ম্যাচ রয়েছে। পরিকল্পনা করে এগুতে থাকবো। বাংলাদেশ ভালো দল। ওদের বিপক্ষে এশিয়া কাপে খেলেছি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম