অবশেষে জয়ের দেখা পেল আল-আমিনরা
শনিবার (১১ ডিসেম্বর) কলম্বোয় গল গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হয়েছিল ক্যান্ডি ওয়ারিয়র্স। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১২৭ রান জড়ো করে দুই দলের আগের দেখায় জয় পাওয়া গল।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন কুশল মেন্ডিস, ৩৪ বলের মোকাবেলায়। এছাড়া সামিত প্যাটেল ৩২ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন। ক্যান্ডির পক্ষে কামিন্দু মেন্ডিস তিনটি এবং সিরাজ আহমেদ ও নিমেশ ভিমুক্তি দুটি করে উইকেট শিকার করেন।
বল হাতে এদিনও খরুচে ছিলেন আল-আমিন। ২ ওভার বল করে খরচ করেন ২১ রান। পাননি কোনো উইকেটও। হজম করেছেন দুটি চার ও একটি ছক্কা।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যায় ক্যান্ডি। রবি বোপারা ৩৯ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। ২১ বলে ২৮ রান করেন টম মুরস। এছাড়া ১৯ বলে ২১ রান করেন চারিথ আসালাঙ্কা।
৪ ম্যাচে ১ জয় নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে ক্যান্ডি। ৫টি ম্যাচ খেলে ২টি জয় পাওয়া গল আছে দ্বিতীয় স্থানে।
সংক্ষিপ্ত স্কোরঃ
গল গ্ল্যাডিয়েটর্সঃ ১২৭/৭ (২০ ওভার)কুশল ৪৪, সামিত ৩৬কামিন্দু ২৫/৩, নিমেশ ১৭/২
ক্যান্ডি ওয়ারিয়র্সঃ ১৩১/৫ (১৮.৪ ওভার)বোপারা ৩৪*, মুরস ২৮সামিত ২০/২, আমির ১৯/১
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- যুক্তরাষ্ট্র বনাম তুরস্ক ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নেদারল্যান্ডস বনাম তিউনিসিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জাপান বনাম সুইডেন: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচে একাদশে বড় পরিবর্তন আনছে লিওনেল স্কালোনি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live