ব্যাট হাতে চমক দেখালেন মিঠুন
টস জিতে ওয়ালটন সেন্ট্রাল জোনের অধিনায়ক শুভাগত হোম চৌধুরী ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। প্রথম সেশনেই তুলে নেয় বিসিবি নর্থ জোনের ৪ উইকেট। যদিও দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম উদ্বোধনী জুটিতে যোগ করেন ৬২ রান। এরপর এই জুটি ভাঙেন ওয়ালটনের রবিউল হক। তিনি সরাসরি বোল্ড করেন তানজিদকে। ৭ চারে তিনি ৩২ রান করে যান।
৫ রানের ব্যবধানে পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী ফেরান কোনো রান করা উইকেট রক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনকে। দলীয় ৮০ রানে ফেরেন নাইম ইসলামও (১৩)। এক পাশা আগলে রেখে ফিফটির পথে হাঁটা ওপেনার পারভেজ হোসেনও থেমেছেন লাঞ্চের আগে। মুকিদুল ইসলাম মুগ্ধের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন পারভেজ। ততক্ষণে তার ব্যাটে ৭২ বলে ৮ চারে ৪৬ রান।
৪ উইকেটে ১১৮ রান তুলে লাঞ্চে যাওয়ার সময় বিসিবি নর্থ জোনের হয়ে অপরাজিত অধিনায়ক মার্শাল আইয়ুব ও তানবীর হায়দার। লাঞ্চের পরে তানবীর হায়দার (৪৫ বলে ২৫) আউট হলে ভাঙে দুজনের ৪০ রানের জুটি। বেশিক্ষণ টিকেননি মার্শালও। দ্বিতীয় ব্যক্তিগত সর্বোচ্চ ৩৫ রান আসে মার্শালের ব্যাট থেকে, হয়েছেন রান আউটের শিকার। চা বিরতির আগে হাসান মুরাদের শিকার আরিফুল হকও (২৫)।
৭ উইকেটে ২১২ রান নিয়ে চা বিরতিতে যায় বিসিবি নর্থ জোন। অপরাজিত ছিলেন সানজামুল ইসলাম (১৮) ও আমিনুল ইসলাম বিপ্লব (১৭)। তবে চা বিরতির পর দলীয় রানে যোগ হয়নি ৭ রানের বেশি।
দুজনেই থামেন সমান ২১ রান করে, ২১৯ রানে অলআউট বিসিবি নর্থ জোন। ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রবিউল হক। ২টি উইকেট নেন শুভাগত। ১টি করে উইকেট নেন মুগ্ধ, মৃতুঞ্জয় ও মুরাদ।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শেষ সেশনে ওয়ালটন সেন্ট্রাল জোন ১৭ ওভার ব্যাট করেই তুলে ফেলে ৬১ রান। দুই ওপেনার মিজানুর রহমান ও মোহাম্মদ মিঠুন যথাক্রমে অপরাজিত আছেন ১৮ ও ৪৩ রানে। মিজানুর টেস্ট মেজাজে খেললেও মিঠুন খেলছেন ওয়ানডে মেজাজে। ৫৪ বলে ৬ চার ১ ছক্কায় সাজান ইনিংসটি।
দিন শেষে ওয়ালটন সেন্ট্রাল জোন এখনো পিছিয়ে আছে ১৫৮ রানে, হাতে ১০ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে)
বিসিবি নর্থ জোনঃ ২১৯/১০ (৬৫.১)
তামিম ৩২, ইমন ৪৬, অঙ্কন ০, নাইম ১৩, মার্শাল ৩৫, তানবীর ২৫, আরিফুল ২৫, বিপ্লব ২১, সানজামুল ২১*, শফিকুল ০, নোমান ০;
রবিউল ১৫.১-৪-৩৭-৩, মুগ্ধ ১২-১-৪৪-১, শুভাগত ৬-০-২১-২, মৃত্যুঞ্জয় ১২-০-৫৯-১, মুরাদ ১২-৫-৩২-১
ওয়ালটন সেন্ট্রাল জোনঃ ৬১/০ (১৭)
মিজানুর ১৮*, মিঠুন ৪৩*।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ