ব্রেকিং নিউজ: একাধিক চমক দিয়ে দেশ সেরা একাদশ ঘোষণা করলেন সাকিব
সাকিবের এই একাদশে আছেন সাবেক তিন ক্রিকেটার। তারা হলেন- জাভেদ ওমর বেলিম, মোহাম্মদ রফিক ও হাবিবুল বাশার। বাশারই সাকিবের এই দলের অধিনায়ক। যদিও তাকে ব্যাটিং অর্ডারের কোন পজিশনে রাখবেন, তা জানাননি সাকিব।
একাদশে আছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। দেশের ইতিহাসের অন্যতম সেরা পেসার ও আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সাথে আছেন রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান। স্পিনার হিসেবে মোহাম্মদ রফিকের সাথে সাকিব রেখেছেন নিজেকে।
বর্তমান ক্রিকেটারদের মধ্যে আরও আছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। ওপেনিংয়ে সাকিব বেছে নিয়েছেন তামিম ও বেলিমকে। তিন নম্বরে সাকিবের আছে অনবদ্য রেকর্ড। যদিও এই একাদশে তিনে ঠাই দিয়েছেন আশরাফুলকে।
সাকিব বলেন, ‘হুট করে এভাবে এগারো জনের নাম বলা আসলে কঠিন। তারপরও যদি শুরু করি… ওপেনার থেকে শুরু করলে তামিম। দ্বিতীয় ওপেনার জাভেদ ওমর বেলিম। তিন নম্বরে মোহাম্মদ আশরাফুল। চারে সাকিব আল হাসান (হাসি)। এরপর মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ। সাত নম্বরে মোহাম্মদ রফিক। আটে মাশরাফি বিন মুর্তজা। হাবিবুল বাশার অধিনায়ক। দুইজন ফাস্ট বোলার রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।’
একনজরে সাকিবের বাছাইকৃত দেশের ক্রিকেটের সেরা একাদশ তামিম ইকবাল, জাভেদ ওমর বেলিম, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা, হাবিবুল বাশার (অধিনায়ক), রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- যুক্তরাষ্ট্র বনাম তুরস্ক ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নেদারল্যান্ডস বনাম তিউনিসিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জাপান বনাম সুইডেন: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচে একাদশে বড় পরিবর্তন আনছে লিওনেল স্কালোনি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live