চমক দিয়ে তামিম, রুবেল, মুস্তাফিজদের নিয়ে শক্তিশালী স্কোয়াড ঘোষণা
ডিপিএলের গত আসরেও প্রাইম ব্যাংক মাঠে নেমেছিল শক্তিশালী স্কোয়াড নিয়ে। এবারও দলটি শক্তিমত্তা অক্ষুণ্ণ রেখেছে। তামিম ইকবাল, এনামুল হক বিজয়, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমানের মত ক্রিকেটাররা এবারও খেলবেন দলটিতে।
এছাড়া নতুন মৌসুমের জন্য দলে ভেড়ানো হয়েছে মুমিনুল হক, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসানের মত জাতীয় দলের ক্রিকেটারদের। শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজার মত তরুণরাও পেয়েছেন প্রাধান্য।
গত আসরে ডিপিএল আয়োজিত হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। সেই আসরে দলকে নেতৃত্ব দিয়েছিলেন এনামুল হক বিজয়। এবার কে হবেন তারকাবহুল দলের অধিনায়ক, তা অবশ্য এখনও খোলাসা করা হয়নি।
একনজরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের স্কোয়াড : তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান, অলক কাপালি, নাহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, রুবেল হোসেন, রেজাউর রহমান রাজা, রকিবুল হাসান, দেলোয়ার হোসেন, শাহাদাত হোসেন দিপু ও শামসুর রমান শুভ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ