প্লেয়ার্স ড্রাফটে চরম ‘অপমানিত’ হওয়ায় দল পেয়েও খেলবেন না কামরান
তবে প্লেয়ার্স ড্রাফটে অবনমন হতে হতে প্লাটিনাম থেকে সিলভারে নেমে যাওয়ায় এবারের পিএসএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার কামরান। উমরের মতো দল পেলেও, আত্মসম্মানের কথা ভেবে নাম সরিয়ে নিয়েছে ৩৯ বছর বয়সী এ ক্রিকেটার।
পিএসএলের গত ছয় মৌসুমে পেশোয়ার জালমির হয়ে খেলেছেন কামরান। যেখানে টুর্নামেন্টের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ১৮২০ রান করেছেন তিনি। এমনকি পিএসএল ইতিহাসে সর্বোচ্চ তিন সেঞ্চুরির মালিক কামরান। প্রতি আসরেই দেখিয়েছেন রান করার নজির।
তবু এবারের আসর শুরুর আগে প্লেয়ার্স ড্রাফটে প্লাটিনাম থেকে নামিয়ে গোল্ড ক্যাটাগরিতে রাখা হয় কামরানের নাম। পেশোয়ারও রিটেইন না করায় প্লেয়ার্স ড্রাফটেই যেতে হয় তাকে। যেখানে গোল্ড ক্যাটাগরি দূরে থাক, সিলভার ক্যাটাগরির একদম শেষ ডাকে গিয়ে কামরানকে দলে নেয় পেশোয়ার।
শুরুতে প্লাটিনাম থেকে গোল্ড, সেখান থেকে সিলভার ক্যাটাগরির একদম শেষ ডাকে দল পাওয়ায় আত্মসম্মান ক্ষুণ্ণ হয়েছে কামরানের। যে কারণে এবারের পিএসএল থেকে সরেই গেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় এ কথা জানিয়েছেন তিনি।
কামরান লিখেছেন, ‘গত ছয় আসর আমার জন্য দারুণ যাত্রা ছিল। যেকোনো পরিস্থিতিতে সমর্থন দেওয়ায় আকরাম ভাই, জাভেদ আফ্রিদি, ড্যারেন স্যামি, ওয়াহাবদের ধন্যবাদ। আমি সিলভার ক্যাটাগরিতে খেলার ক্রিকেটার নই। আবারও ধন্যবাদ। পেশোয়ার জালমির জন্য শুভকামনা।’
এছাড়া নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিওবার্তায় এ অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘দয়া করে আমাকে ছেড়ে দিন। কারণ আমি এই ক্যাটাগরিতে খেলার কথা নয়। সিলভার ক্যাটাগরি তরুণ ক্রিকেটারদের জন্য। গত ছয় মৌসুম খেলায় আমি পেশোয়ারের সহানুভূতি চাই না।’
তিনি আরও যোগ করেন, ‘ক্যাটাগরির কথা যদি বলি, প্রথম যখন এটি ঘোষণা করা হলো আমাকে গোল্ডে নামিয়ে দেওয়া দেখে খুবই অবাক হয়েছি। কারণ আমার ট্র্যাক রেকর্ড খুব ভালো। আমি পেশোয়ারের হয়ে খেলা উপভোগ করেছি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ