সেঞ্চুরি, সেঞ্চুরি, সেঞ্চুরি, দেখেনিন সর্বশেষ স্কোর
চট্টগ্রামে বিসিবি নর্থ জোনকে ২১৯ রানে অলআউট করে শুভাগত হোম, মোহাম্মদ মিঠুনদের দল ওয়ালটন সেন্ট্রাল জোনের শুরুটা হয়েছিল ভালো। মিঠুনের ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে বিনা উইকেটে ৬১ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল ওয়ালটন সেন্ট্রাল জোন।
দ্বিতীয় দিনেও মিঠুনের সাথে আরেক ওপেনার মিজানুর রহমানের দারুণ ব্যাটিংয়ে সেন্ট্রাল জোন দেখছে বড় লিডের স্বপ্ন। প্রথম সেশনেই মিঠুন পূর্ণ করেছেন সেঞ্চুরি।
৫৪ বলে ৪৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা মিঠুন অর্ধশতক হাঁকাতে বেশি সময় নেননি। এরপর দেখেশুনে খেলে তুলে নেন প্রথম শ্রেণির ক্যারিয়ারের ত্রয়োদশ শতক।
এই প্রতিবেদন লেখার সময় ১৪৫ বলে ১০০ রান করে অপরাজিত আছেন মিঠুন, হাঁকিয়েছেন ১৩টি চার ও ১টি ছক্কা। তার সঙ্গী মিজানুর অর্ধশতক হাঁকিয়ে ১৩২ বলে ৭৮ রান করে ক্রিজে রয়েছেন। ৪৬.১ ওভার ব্যাট করে সেন্ট্রাল জোনের সংগ্রহ ১৮২ রান, বিনা উইকেটে।
সংক্ষিপ্ত স্কোর
টস : ওয়ালটন সেন্ট্রাল জোন
বিসিবি নর্থ জোন : ২১৯/১০ (৬৫.১ ওভার)
ইমন ৪৬, মার্শাল ৩৫
রবিউল ৩৭/৩, শুভাগত ২১/২
ওয়ালটন সেন্ট্রাল জোন : ১৮২/০ (৪৬.১ ওভার)
মিঠুন ১০০*, মিজানুর ৭৮*
সেন্ট্রাল জোন ৩৭ রানে পিছিয়ে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ