অবিশ্বাস্য: কোটি কোটি টাকা খরচ করে ‘ড্রপ-ইন পিচ’ বসাচ্ছে পাকিস্তান
এই সমস্যা থেকে বের হওয়ার জন্য অতি কার্যকর এক পদক্ষেপ হাতে নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিজেদের ব্যাটারদের বাউন্সি ও দ্রুতগতির উইকেটে অনুশীলনের সুযোগ করে দেওয়ার জন্য ৩৭ কোটি রুপি খরচে ড্রপ-ইন পিচ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।
ড্রপ-ইন পিচ বলতে বোঝায়, বাইরে থেকে পছন্দমতো চরিত্রের উইকেট বানিয়ে সেটা মাঠের মধ্যে পিচের জায়গায় বসিয়ে দেওয়া। এই সুবিধা কাজে লাগিয়ে পাকিস্তানেও অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের মতো দ্রুতগতির উইকেট পাওয়া সম্ভব।
পিসিবির দেশব্যাপী ক্রিকেট উন্নয়নের অংশ হিসেবে নেওয়া নানান পদক্ষেপের অন্যতম এই ড্রপ-ইন পিচ ব্যবহার। পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা জানিয়েছেন করাচি ও লাহোরে বসানো হবে দুইটি ড্রপ-ইন পিচ। যার জন্য খরচ হবে ৩৭ কোটি রুপি।
রোববার পাকিস্তান সুপার লিগের প্লেয়ার্স ড্রাফট চলাকালীন সময় আরিফ হাবিব গ্রুপের সঙ্গে ড্রপ-ইন পিচের বিষয়ে সমঝোতা চুক্তি সাক্ষর করেছে পিসিবি। মূলত আরিফ হাবিব গ্রুপই ৩৭ কোটি রুপি খরচায় ড্রপ-ইন পিচ দুইটি এনে দেবে।
চুক্তি অনুযায়ী করাচির নয়া নাজিমাবাদ ক্রিকেট স্টেডিয়ামে বসানো হবে একটি ড্রপ-ইন পিচ। অন্যটি কোথায় বসানো হবে তা সময়মতো জানিয়ে দেওয়া হবে। পিসিবির আশা ২০২২ সালের মধ্যে এই ড্রপ-ইন পিচ বসানোর কাজ সম্পন্ন হয়ে যাবে।
রমিজ রাজা বলেছেন, ‘এসব ড্রপ-ইন পিচ আমাদের ঘরোয়া ক্রিকেট ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড়দের অনেক সাহায্য করবে। ঐতিহ্যগতভাবেই আমরা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বাড়তি বাউন্সে খাবি খাই। যে কারণে প্রতিভা থাকার পরেও অস্ট্রেলিয়ায় আমরা কখনও টেস্ট সিরিজ জিততে পারিনি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: চরম নাটকীয়তায় শেষ ম্যাচ, জানুন ফলাফল
- আজ রাতে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: লাইভ দেখার সহজ উপায় ও সময়সূচি
- আজ রাতে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লোকসানের জাল ছিঁড়ে লাভের পথে বস্ত্র খাতের ৪ কোম্পানি
- বাংলাদেশ বনাম ভিয়েতনাম: অবিশ্বাস্য ভাবে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- চলছে ব্রাজিল বনাম ফ্রান্স হাইভোল্টেজ ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: প্রথমার্ধ শেষে, জানুন ফলাফল
- চলছে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: ২০ মিনিটের খেলা শেষ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: কখন, কোথায় এবং কীভাবে দেখবেন লাইভ?
- আজ বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ ৪টি উপায়
- বস্ত্র খাতে মন্দার হাওয়া: মুনাফা হারিয়ে তলানিতে ৬ কোম্পানির ব্যবসা
- বস্ত্র খাতে মন্দার কবলে ৮ কোম্পানি: আর্থিক প্রতিবেদনে বড় বিপর্যয়ের চিত্র
- ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: চরম উত্তেজনায় ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল