বিপিএলে সিলেটের হয়ে খেলবেন দেশ সেরা তারকা পেসার
বিপিএলের এবারের আসরে সিলেটের ফ্র্যাঞ্চাইজি হয়েছে প্রগতি গ্রুপ। অন্য দলগুলোর মতো তারাও দল গোছাতে শুরু করে দিয়েছে। বিপিএলে প্রথমবারের মতো আসা এই ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যেই তাদের দলের জন্য আইকন ক্রিকেটার নির্বাচন করেছে।
বিপিএলের এবারের আসরে থাকছেনা কোনো আইকন ক্রিকেটার। তবে প্লেয়ার্স ড্রফটের আগে একজন দেশি ক্রিকেটারকে দলে ভেড়াতে পারবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। সেখানে সিলেট দলে দেখা যাবে জাতীয় দলের বর্তমান সময়ের সেরা ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমানকে।
এবারের বিপিএলে দেখা যাবে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, সিলেট এবং বরিশাল। তবে এবারের বিপিএলে নেই জনপ্রিয় দল রংপুর এবং রাজশাহী। বিপিএলের দুই বারের চ্যাম্পিয়ন কুমিল্লার মালিকানায় থাকছে লোটাস গ্রুপ।
এছাড়াও বিপিএলে দেখা যাবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। গত মৌসুমে খেলা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মালিকানা পেয়েছে যথারীতি আখতার গ্রুপ। এছাড়া রূপা ও মার্ন গ্রুপ ঢাকা, প্রগতি গ্রুপ সিলেট, ফরচুন গ্রুপ বরিশাল ও মাইন্ড ট্রি খুলনার প্রতিনিধিত্ব করবে। তবে বিপিএলের এবারের আসরে নেই বেক্সিমকো, বসুন্ধরা এবং জেমকন গ্রুপ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬)
- ৬১৫০ কোটির ক্ষতি রুখতে বিসিবিকে ৩ বড় সুবিধা দিচ্ছে আইসিসি
- লুব-রেফের মহাপ্রতারণা: ভুয়া সম্পদের আড়ালে আইপিওর শত কোটি টাকা গায়েব
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- ৪ দিন বন্ধ ইন্টারনেট ব্যাংকিং: জরুরি নির্দেশনা জারি
- অকালেই বাড়ছে লিভার ক্যানসার! যকৃতের সুরক্ষায় সেরা ৭ খাবার জানুন
- ‘অদম্য বাংলাদেশ’ কাপের ফাইনাল: চলছে দুর্বার বনাম ধূমকেতু ম্যাচ, সরাসরি দেখুন Live
- বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের বড় ঘোষণা
- স্বর্ণের বাজারে নতুন রেকর্ড: আজ থেকে ভরিতে গুনতে হবে অতিরিক্ত টাকা
- ভারত-পাক-বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব! কী বলছে আইসিসি?
- ইউসিবি ব্যাংকে বড় নিয়োগ: আজই অনলাইনে আবেদন করুন
- ভারত-পাকিস্তান ম্যাচ খেলতে আইসিসিকে ৩ শর্ত, লাভ হবে বাংলাদেশের
- আজকের সকল দেশের টাকার রেট ও সোনার দাম (৯ ফেব্রুয়ারি)
- সাবধান! কিডনি বিকল হওয়ার আগে এই ৫ জায়গায় ব্যথা হয়
- টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যে সিদ্ধান্ত নিল পিসিবি প্রধান